|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রোনালদোর অবসর নিয়ে সাবেক গুরু মরিনহোর বিশেষ বার্তা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ পিএম
২৮৩ পঠিত
রোনালদোর অবসর নিয়ে সাবেক গুরু মরিনহোর বিশেষ বার্তা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আল নাসর তারকা ও স্বদেশি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর গ্রহণ নিয়ে নিজের একটি ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন হোসে মরিনহো। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্তুগাল দল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। দীর্ঘ এই পথচলায় পর্তুগালের হয়ে অসংখ্য শিরোপা এ...

আল নাসর তারকা ও স্বদেশি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর গ্রহণ নিয়ে নিজের একটি ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন হোসে মরিনহো।

দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্তুগাল দল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। দীর্ঘ এই পথচলায় পর্তুগালের হয়ে অসংখ্য শিরোপা এবং ব্যক্তিগত রেকর্ড নিজের ঝুলিতে পুরেছেন এই কিংবদন্তি।

কোচ হোর্হে জেসুসের সাথে সম্পর্কের অবনতি ঘটায় রোনালদো এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়। অনুমতি ছাড়াই কোপেনহেগেনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যান তিনি, যার পর তাকে এক মাসের জন্য নিষিদ্ধও করা হয়।

রোনালদোর এই সিদ্ধান্তে মুখ খুলতে দেরি করেননি মরিনহো। রিয়াল মাদ্রিদের এই কোচ জানান, তিনি রোনালদোর সিদ্ধান্তকে সম্মান জানান, তবে আশা প্রকাশ করেন যে জাতীয় দল থেকে তার এমন বিদায়ের চেয়ে খেলোয়াড়ি জীবনের চূড়ান্ত বিদায়টি যেন সম্পূর্ণ ভিন্ন ও বর্ণিল হয়।

ভ্যালেনসিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে আয়োজিত শুক্রবারের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মরিনহো।

স্প্যানিশ দৈনিক ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ এই মাস্টারমাইন্ড বলেন, তার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এবং আমি তা জানাই। তবে সে তো ফুটবলের খেলোয়াড়ি জীবন শেষ করেনি। যারা তাকে চেনে তারা ভালো করেই জানে যে, ক্যারিয়ারে এখনও কিছু অর্জন করার লক্ষ্য তার রয়েছে।

তিনি আরও যোগ করেন, আমার একমাত্র ইচ্ছা হলো একজন ফুটবলার হিসেবে তার অবসরের মুহূর্তটি যেন গতকালের বিদায় নেওয়ার দৃশ্যটির চেয়ে আলাদা এবং অন্যরকম হয়।

রোনালদো কি ভবিষ্যতে কোচিং পেশায় আসতে পারেন? এমন প্রশ্নের জবাবে মরিনহো নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তার সংক্ষিপ্ত উত্তর, আমি ঠিক জানি না কী বলব। এ বিষয়ে এখনই কথা বলাটা বেশ আগাম হয়ে যায়।

সূত্র: নতুন আরএসএস সোর্স