|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন অনলাইনে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ এএম
২৩৬ পঠিত
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন অনলাইনে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আইসিটি মন্ত্রণালয়ের অধীনে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে ৮টি পদে চাকরির সুযোগ, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ ইনভেস্টমেন্ট অফিসারসহ (সিআইও) ৮টি ভিন্ন পদে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

পদভিত্তিক বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

১. চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও): ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে অন্যূন স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ/সিএফএ/এফসিএমএ/এফসিএ/এফসিসিএ/সিপিএ/সিএআইএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার)। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় (সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে)। আর্থিক সেবা, ইনভেস্টমেন্ট/অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল, ডিএফআই বা স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা (যার মধ্যে পাঁচ বছর শীর্ষ পদে) থাকতে হবে।

২. অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস: ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে ন্যূনতম স্নাতকোত্তর (এমবিএ/সিএফএ/সিএআইএ অগ্রাধিকার)। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ইনভেস্টমেন্ট/অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল বা ক্যাপিটাল মার্কেটে অন্তত ছয় বছরের অভিজ্ঞতা (যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে) থাকতে হবে।

৩. এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্যে (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রি (এসিএ/এসিএমএ/সিএফএ/এসসিএ অগ্রাধিকার)। শিক্ষাজীবনে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স, পোর্টফোলিও মূল্যায়ন বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত আট বছরের অভিজ্ঞতা (যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে) চাওয়া হয়েছে।

৪. এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্যে (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (এলএলবি/এমবিএ-এইচআরএম/পিজিডি-এইচআরএম অগ্রাধিকার)। শিক্ষাজীবনে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। কমপ্লায়েন্স, মানবসম্পদ, প্রশাসন বা লিগ্যাল অ্যাফেয়ার্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. অফিস সহকারী: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস (জিপিএ ৫.০-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে)। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

৭. ড্রাইভার: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস। কোনো সরকারি বা করপোরেট প্রতিষ্ঠানে পেশাদার ড্রাইভার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৮. জেনিটর: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস। যেকোনো সরকারি বা করপোরেট অফিসে ক্লিনিং ও হাউসকিপিং কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন ও অন্যান্য সুবিধা—

চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীদের বিস্তারিত পদের বিবরণ, শর্তাবলি ও অনলাইনে আবেদনের নির্দেশনাবলি দেখতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালে প্রবেশ করতে বলা হয়েছে। যেকোনো দাপ্তরিক অনুসন্ধানের জন্য ই-মেইল: info@startupbangladesh.gov.bd করুন।

সূত্র: প্রথম আলো