|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১৮ কেজির এক পাঙ্গাস বিক্রি হলো ১৯ হাজার টাকায়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম
২১২ পঠিত
১৮ কেজির এক পাঙ্গাস বিক্রি হলো ১৯ হাজার টাকায়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে জেলের জালে ধরা পড়ে প্রায় ১৮ কেজি ওজনের পাঙ্গাস। পরে এ বিশাল আকারের পাঙ্গাসটি বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।  শুক্রবার (৬ নভেম্বর) বাউফলে জেলে দুলালের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় বাজার থেকে মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার রাশেদ।  আড়তদার রাশেদ জানান, রাতের লঞ্চে মাছটি ঢাকা...
পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে জেলের জালে ধরা পড়ে প্রায় ১৮ কেজি ওজনের পাঙ্গাস। পরে এ বিশাল আকারের পাঙ্গাসটি বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।  শুক্রবার (৬ নভেম্বর) বাউফলে জেলে দুলালের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় বাজার থেকে মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার রাশেদ।  আড়তদার রাশেদ জানান, রাতের লঞ্চে মাছটি ঢাকার মোকামে পাঠিয়েছেন। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে মাছটি বিক্রি হতে পারে। সে হিসাবে মাছটির দাম ৩০-৩২ হাজার টাকা পাওয়া যেতে পারে। নদীর পাঙ্গাস হওয়ায় বাজারে এ মাছের চাহিদা ও দাম দুটোই বেশি। জেলে দুলাল জানান, তেঁতুলিয়া নদীতে তার জালে মাছটি ধরা পড়ে। ভালো দামে তিনি মাছটি বিক্রি করে দিয়েছেন। নদীর পাঙ্গাসের দাম বেশি হওয়ায় তারা সাধারণত এ মাছ বিক্রি করেন। নিজেরা খাওয়ার জন্য তুলনামূলক কম দামের চাষের পাঙ্গাস কিনে থাকেন। স্থানীয় বাজারে বড় আকারের নদীর পাঙ্গাস মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। রাসেদুল নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, তেঁতুলিয়া নদীর মাছের আলাদা কদর রয়েছ। এ নদীর পানি মিঠা।  শুধু পাঙ্গাস মাছ নয়, ইলিশসহ অন্যান্য মাছের আলাদা চাহিদার কারণে দাম ভালো পাওয়া যায়। তবে এসব মাছ সাধারণত এলাকায় বিক্রি হয় না। মোকামে পাঠানো হয়। আমরা শুধু দেখে চোখ জুড়াই।

সূত্র: নতুন আরএসএস সোর্স