টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী
গণমাধ্যম ডেক্স
কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে ঢুকতে বাধা দেওয়ায় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে সেখানকার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হয়েছেন।
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামের ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছয় আনিপাড়া (বাস টার্মিনাল) এলাকার বাসিন্দা। আটক সানি একই ওয়ার্ডের সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ কলেজ মোড় এলাকায় পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বেলা সাড়ে তিনটার দিকে সানি টাউন হলের ভেতরে প্রবেশ করতে চাইলে মনসুর আলী বাধা দেন। এ সময় ক্ষুব্ধ হয়ে সানি তাঁর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে মল্লিকা বেগমও আহত হন।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। আহত মল্লিকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন সানিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে একজন পথেই মারা গেছেন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মনসুর আলীর বুকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করা হয়েছিল। পুলিশ ওই কাঁচি উদ্ধার করেছে। তিনি বলেন, এ ঘটনায় সানি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আবদুল আল-সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি
জাতীয় -
২
কেয়ামতের ছোট ৫ আলামত: নবীজির দৃশ্যমান ভবিষ্যদ্বাণী
জাতীয় -
৩
অস্ত্র-গুলিসহ হত্যা মামলায় ‘আবু লাল গ্রুপের’ প্রধান গ্রেফতার
সারাবাংলা -
৪
পেরুর পাহাড়ে ঝুলন্ত হোটেল
জাতীয় -
৫
কোনো ডিসেম্বরেই আপার দেশে ফেরার সুযোগ নেই, আসলে ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ
জাতীয় -
৬
রুয়েটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় -
৭
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়ে টাইগারদের লিড এনে দিলেন হৃদয়
জাতীয় -
৮
প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
জাতীয় -
৯
জয়ে শুরু হলেও ‘ক্ষুধা’ রয়ে গেছে বাংলাদেশের
জাতীয় -
১০
চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি
আন্তর্জাতিক -
১১
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী
জাতীয় -
১২
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
জাতীয় -
১৩
হৃদয় জুড়ানো ডাবল সেঞ্চুরি
জাতীয় -
১৪
হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ
জাতীয় -
১৫
নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন