|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:২৬ এএম
৩১১ পঠিত
সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গার্ড রুমের কাচ ভেঙে গেছে, তবে কেউ হতাহত হয়নি। শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে বনানী থানার সেতু ভবনের গার্ড রুমের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গার্ড রুম লক্ষ্...
রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গার্ড রুমের কাচ ভেঙে গেছে, তবে কেউ হতাহত হয়নি। শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে বনানী থানার সেতু ভবনের গার্ড রুমের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গার্ড রুম লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে। এতে গার্ড রুমের কাচ ভেঙে যায়। ঘটনার পর বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করে। এ ছাড়া ঘটনাস্থলে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। সেটি নিষ্ক্রিয় করতে পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বনানী থানা পুলিশ। আরও জানানো হয়, দুর্বৃত্তরা কীভাবে ঘটনাস্থলে এসেছিল এবং তাদের সংখ্যা কত ছিল, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি।

সূত্র: কালবেলা