২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুজন, সাথে মিলল লাখ টাকা
গণমাধ্যম ডেক্স
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ২নং ধানীসাফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদ মোজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের মৃত আমির হোসেন দফাদারের ছেলে এমাদুল দফাদার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মুস্তফা শওকত জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাফা বাজারে অভিযান চালায়। এ সময় মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনক অবস্থায় দুজনকে তল্লাশি করা হয়। তল্লাশিতে রুবেল নামক একজনের জিন্সের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো সাতটি পোটলা ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে পোটলাগুলো খুলে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি চক্র বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হোসেন আল মাহাবুব জানান, শনিবার রাতে সাফা বাজার থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে আমাদের একটি টিম গ্রেপ্তার করেছে৷ তাদেরকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে৷ এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
টানা ৩ হার সিটির, ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল
জাতীয় -
২
পোল্যান্ডে উগ্র-ডানপন্থি তরুনের গুলিতে নিহত ৬, বন্দুকধারীর বাড়িতে মিললো আরও ৩ লাশ
আন্তর্জাতিক -
৩
বাংলাদেশকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়াই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল শক্তি: মিফতাহ সিদ্দিকী
জাতীয় -
৪
২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুজন, সাথে মিলল লাখ টাকা
জাতীয় -
৫
শ্যামাপূজা আজ
জাতীয় -
৬
জিয়াউর রহমান জাতির স্মৃতিতে অমর হয়ে থাকবেন: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় -
৭
মিথিলার পর মাহির মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট
জাতীয় -
৮
ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ
খেলাধুলা -
৯
টিভিতে আজকের খেলা (৮ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
১০
২৫ মার্চ গণহত্যার জন্য দায়ী শেখ মুজিবুর রহমান: এমপি কয়ছর
জাতীয় -
১১
যাত্রীবেশে অভিনব চুরি: ঋণের টাকায় কেনা ভ্যান হারিয়ে দিশাহারা এসএসসি পরীক্ষার্থী তমাল
সারাবাংলা -
১২
স্তন ক্যানসার মোকাবিলায় বাংলাদেশ: সংকট, সম্ভাবনা ও করণীয়
জাতীয় -
১৩
মায়ের গর্ভে ভ্রূণের বিকাশ: কোরআনের বিস্ময়কর বর্ণনা
জাতীয় -
১৪
‘অর্ধশতাধিক’ নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের দাবি, ওসি বললেন ‘পুরনো ভিডিও’
জাতীয় -
১৫
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন