|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:১০ পিএম
২৯১ পঠিত
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইয়েমেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই সিরিয়ার। তবে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে (সানা) দেওয়া এক কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। ইয়েমেনে সম্ভাব্য সেনা মোতায়েনের খবর নাকচ করে দিয়ে সূত্রটি দুই দেশের সামরিক সম্পর্ক জোরদারের ইঙ্গি...

ইয়েমেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই সিরিয়ার। তবে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে (সানা) দেওয়া এক কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। ইয়েমেনে সম্ভাব্য সেনা মোতায়েনের খবর নাকচ করে দিয়ে সূত্রটি দুই দেশের সামরিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছে। খবর রয়টার্সের।

গত জুলাই থেকে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাত নতুন করে ইয়েমেন যুদ্ধকে উসকে দেওয়ার পর থেকে রিয়াদ বিভিন্ন মিত্রের কাছ থেকে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক দুই ধরনের সামরিক সহায়তা নেওয়ার চেষ্টা করছে।

শুক্রবার দুটি সিরীয় সামরিক সূত্র ও যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়া সীমিতসংখ্যক সামরিক সদস্য সৌদি আরবে পাঠিয়েছে। ইয়েমেনের ইরানপন্থি হুতিদের হামলার মুখে থাকা সৌদি বাহিনীকে সামরিক পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়াই তাদের কাজ।

তবে সানাকে দেওয়া সিরীয় কূটনৈতিক সূত্রের বক্তব্য অনুযায়ী, দুই দেশের বর্তমান সামরিক সহযোগিতার মূল ক্ষেত্র হলো সেনাদের প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়।

সূত্রটি আরও জানায়, আগামী মাস থেকে সৌদি কর্মকর্তাদের সিরিয়া সফরের মাধ্যমে সমন্বয় কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দুই দেশের অভিন্ন স্বার্থের ভিত্তিতে এই সহযোগিতা ভবিষ্যতে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে রূপ নিতে পারে। এমনকি সিরিয়া মক্কা চুক্তিতেও যোগ দিতে পারে।

গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কায় একটি প্রতিরক্ষা চুক্তি সই করে। বৃহস্পতিবার তুরস্ক চুক্তিটি অনুমোদন করেছে। এর ফলে রিয়াদকে সামরিক সহায়তা দেওয়ার পথ সুগম হয়েছে আঙ্কারার।

গত বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরব সফরে গেলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এটি ছিল তার দ্বিতীয় বৈঠক।

চুক্তিটিকে সামরিক সহযোগিতার একটি ‘বিস্তৃত কাঠামো’ হিসেবে বর্ণনা করেছেন সিরিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক।

২০২৪ সালে ইরানের মিত্র বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে সিরিয়া।

সূত্র : রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স