|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পাখি ও পাখি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম
২৮৯ পঠিত
পাখি ও পাখি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শীতের সকালে তুমি একা একা ডেকে ফিরছ,/ সঙ্গিনী কোথায়? মর্মে কি পশে না সেই ডাক?/ বিরহের কুয়াশায় মনোব্যথা গুমরে গুমরে মরে/ বিলাপ বিস্তার পায় কুহকিনী পাথুরে প্রান্তরে।

শীতের সকালে তুমি একা একা ডেকে ফিরছ,
সঙ্গিনী কোথায়? মর্মে কি পশে না সেই ডাক?
বিরহের কুয়াশায় মনোব্যথা গুমরে গুমরে মরে
বিলাপ বিস্তার পায় কুহকিনী পাথুরে প্রান্তরে।

প্রকৃতি বিষণ্ন কেন, তার কোনো দায়িত্ব কি নাই
বিরহের কষ্টঋণ আহা–উহু জ্বালাপোড়া তোমার একাই?
ভেজা ডানা নিয়ে তুমি সাধ্যশক্তি সবটুকু খরচা করে
সেই গাঙ নরসুন্দা যেখানে এলানো আছে, সে মোকামে যাও
বিফল হবে না হয়তো, যদি তার দেখা তুমি আলগোছে পাও,
ওম হবে, শান্তি হবে, বিরহের দুঃখটুঃখ উবে যাবে
হয়তো আবারও তুমি প্রেমাস্পদে নিঃশব্দে হারাবে
সেই শঙ্কা রয়েছেই, থাক, তাও এক্ষণেই ওড়াউড়ি হোক
মধুপূর্ণতার স্বাদ এ জনমে কিছুটা তো পাওয়া হবে
মিলনের বাঞ্ছাকুঁড়ি ওঠো, জেগে মেলো জোড়া বিরহিনী চোখ

সূত্র: প্রথম আলো