ছাত্রীকে পড়াতে গিয়েছিলেন জবি শিক্ষার্থী জোবায়েদ, সিঁড়িতে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ, বিচার শুরু
গণমাধ্যম ডেক্স
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৯ ডিসেম্বর মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, তিন আসামির আইনজীবীরা তাঁদের মক্কেলদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। আদালত আবেদনটি নামঞ্জুর করেন। আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।
অভিযুক্ত তিন আসামি হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), মাহির রহমান (১৯) ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান (২১)। তিন আসামিই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ অভিযোগ গঠনের শুনানি উপলক্ষে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, এক মাস ধরে পরিকল্পনা করে জোবায়েদকে হত্যা করা হয়েছিল। তদন্তে উঠে এসেছে, প্রেমের সম্পর্কের জটিলতা এবং অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কাই ছিল এই হত্যার মূল কারণ। মাহির ছিলেন মূল হামলাকারী, বর্ষা হত্যার পরিকল্পনাকারী ও আয়লান সহযোগী।
মামলায় অভিযোগে বলা হয়, জোবায়েদ পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। প্রতিদিনের মতো তিনি গত বছর ১৯ অক্টোবর বিকেলে বংশাল থানা এলাকার আরমানিটোলার বাসায় বর্ষাকে পড়াতে যান। বর্ষা সেদিন সন্ধ্যার দিকে জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাইকে জানান, তাঁর গৃহশিক্ষক (জোবায়েদ) খুন হয়েছেন। কে বা কারা তাঁকে খুন করেছে। খবর পেয়ে জোবায়েদের ভাই এনায়েত হোসেন ঘটনাস্থলে যান। ভবনের সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় দেখতেন পান তিনি।
এ ঘটনায় জোবায়েদের বড় ভাই এনায়েত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ জুন তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বংশাল থানার পুলিশ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বই-খাতা নিয়ে আবারও স্কুলে ফিরতে চায় জারা
জাতীয় -
২
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, ৬ বছর থেকে এনআইডির তথ্য
জাতীয় -
৩
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
আন্তর্জাতিক -
৪
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
আন্তর্জাতিক -
৫
যুক্তরাষ্ট্র কি আর ট্রাম্প-পূর্ব আমলের রাজনীতিতে ফিরতে পারবে
জাতীয় -
৬
সাদত স্মৃতি পল্লী প্রকল্পের অক্টোবর মাসের কার্যক্রম
জাতীয় -
৭
বিশ্ব বিজ্ঞান একাডেমিতে বাংলাদেশের ৭ বিজ্ঞানীর স্বীকৃতি
জাতীয় -
৮
বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয় -
৯
সাগরের ঢেউয়ে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার
জাতীয় -
১০
ওমান সাগরে পণ্যবাহী জাহাজে মার্কিন হামলা
আন্তর্জাতিক -
১১
কাচের ঘরে রঙিন মাছের জগৎ
জাতীয় -
১২
আঁধার ঠেলে ২৮ বছর; খুলনায় প্রথম আলোর জন্মদিন উদ্যাপন
জাতীয় -
১৩
ফ্যাসিবাদী আমলে সমবায় খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় -
১৪
পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব
জাতীয় -
১৫
১০ লাখ টাকা চাঁদা না দিলে হত্যা করে মরদেহ গুমের হুমকি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন