|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণ, গৃহবধূ আহত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:১৪ পিএম
৩৩০ পঠিত
রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণ, গৃহবধূ আহত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মাদারীপুরের কালকিনিতে রান্নার জন্য বস্তা থেকে শুকনো পাতা বের করতে গিয়ে ককটেল বিস্ফোরণে রাশিদা বেগম (৪০) নামে এক নারী আহত হয়েছেন।  রোববার সকাল সাড়ে ১০টার দিকে আলীনগর ইউনিয়নের টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এলাকায় হামলা ও অগ্নিসংযোগের সময় অবিস্ফোরিত একটি ককটেল...

মাদারীপুরের কালকিনিতে রান্নার জন্য বস্তা থেকে শুকনো পাতা বের করতে গিয়ে ককটেল বিস্ফোরণে রাশিদা বেগম (৪০) নামে এক নারী আহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে আলীনগর ইউনিয়নের টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এলাকায় হামলা ও অগ্নিসংযোগের সময় অবিস্ফোরিত একটি ককটেল রাশিদা বেগমের রান্নাঘরে সবার অজান্তে পড়ে ছিল। রোববার সকালে রাশিদা বেগম বস্তা থেকে পাতা বের করার সময় সেটি হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী রাশিদা বেগমের এক স্বজন জানান, রান্নাঘরের পাতার মধ্যে দুর্বৃত্তরের লুকিয়ে রাখা ককটেল বিস্ফোরিত হয়ে রাশিদা গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স