|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাংবাদিক শফিকুলের মায়ের মৃত্যুতে সিইউজের শোক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম
১৬৪ পঠিত
সাংবাদিক শফিকুলের মায়ের মৃত্যুতে সিইউজের শোক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম খানের মা আলহাজ রাবেয়া খাতুন (৭১) মারা গেছেন। রোববার (০৮ নভেম্বর) ভোরে নগরীর কাট্টলীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগ...

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম খানের মা আলহাজ রাবেয়া খাতুন (৭১) মারা গেছেন।

রোববার (০৮ নভেম্বর) ভোরে নগরীর কাট্টলীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। একই দিন বাদ জোহর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতারা বলেন, মায়ের মৃত্যু সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতি। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স