|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হামজার বীরত্বে ভারতকে হারিয়ে সবার উপরে পাকিস্তান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:১০ পিএম
১৮১ পঠিত
হামজার বীরত্বে ভারতকে হারিয়ে সবার উপরে পাকিস্তান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা। আজও তার ব্যতিক্রম হয়নি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১১ বল হাতে রেখেই ৩ উইকেটে পরাজিত করেছে পাকিস্তানের যুবারা। ভারতের বিপক্ষে এই ম্যাচের জয়ের নায়ক হামজা জহুর। বাকী...

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা। আজও তার ব্যতিক্রম হয়নি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১১ বল হাতে রেখেই ৩ উইকেটে পরাজিত করেছে পাকিস্তানের যুবারা। ভারতের বিপক্ষে এই ম্যাচের জয়ের নায়ক হামজা জহুর। বাকী ব্যাটাররা যখন একের পর এক উইকেট বিলিয়ে সাজঘরে ফিরে যান তখন একাই বুক চিতিয়ে লড়াই করে গেছেন তিনি। শেষ পর্যন্ত শতরান করে অপরাজিত থেকে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন তরুণ ব্যাটার হামজা। 

সেইসঙ্গে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। যেখানে ১ ম্যাচ জিতে ভারতের অবস্থান দুইয়ে। সমান একটি করে জিতলেও নেট রানরেটে পিছিয়ে তিনে আরব আমিরাত। চারে থাকা নেপাল কোন ম্যাচ জিততে পারেনি।

টুর্নামেন্টের অষ্টম ম্যাচে আজ প্রথমে টস জিতে ব্যাট করে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে ৪৮.১ ওভারে ৭ উইকেট হারিয়েই ২০৯ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

এই ম্যাচে বাড়তি ফোকাসে ছিলেন শেবাগ ও দ্রাবিড়। কেননা, বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় ছিলেন ভারতের প্রথম একাদশে। তবে মর্যাদার ম্যাচে ব্যর্থ হলেন দু’জনেই। গত ম্যাচে ঝড়ো হাফ সেঞ্চুরি করা আর্যবীর শেবাগ এই ম্যাচে আউট হলেন মাত্র ২২ করে। অন্য দিকে দ্রাবিড়-পুত্র অন্বয় ফিরলেন ১০ রানে।

তবে পাকিস্তানের হয়ে এই ম্যাচে আলো ছড়িয়েছেন হামজা জহুর। বাকি ব্যাটাররা যখন আসা যাওয়ার মিছিলে তখন একাই লড়াই করে গেছেন বুক চিতিয়ে। শেষ পর্যন্ত ১০০ রান করে অপরাজিত থেকে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন এই তরুণ উদীয়মান ব্যাটার। 

সূত্র: নতুন আরএসএস সোর্স