|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৬:৪২ এএম
৩৮০ পঠিত
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
‎পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ ওঠেছে। ‎রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।  ‎আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও...
‎পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ ওঠেছে। ‎রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।  ‎আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে। জানা গেছে, ‎রোববার সন্ধ্যায় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  ‎আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ বলেন, ১০-১২ জন মিলে আমার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। তার মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। বাম পা ভেঙে দেওয়া হয়েছে। পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ‎ ‎জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স