|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘গণমাধ্যমে যৌন নিপীড়নের সমস্যা এখনো আছে’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:৪৩ এএম
৩৯৫ পঠিত
‘গণমাধ্যমে যৌন নিপীড়নের সমস্যা এখনো আছে’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ব্রিটেনের গণমাধ্যম ও বিনোদন জগতে যৌন নিপীড়নের ঘটনা এখনো ঘটছে বলে মন্তব্য করেছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি। অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ড ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রোববার (০৮ নভেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যান্...

ব্রিটেনের গণমাধ্যম ও বিনোদন জগতে যৌন নিপীড়নের ঘটনা এখনো ঘটছে বলে মন্তব্য করেছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি। অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ড ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যান্ডি বলেন, গণমাধ্যম ও বিনোদনশিল্পে ক্ষমতার অপব্যবহার এবং যৌন নিপীড়নের সমস্যা এখনো রয়েছে। সংস্কৃতিমন্ত্রী হিসেবে তিনি নিশ্চিত করে বলতে পারেন না যে এসব ঘটনা এখন আর ঘটছে না।

তিনি বলেন, অনেক নারী অভিযোগ জানাতে ভয় পান। কারণ, কর্মস্থলে মুখ খুললে তাদের পেশাগত জীবনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে।

গত বৃহস্পতিবার লন্ডনের একটি আদালত রাসেল ব্র্যান্ডকে একজন নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করেন। ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয় নারীর করা অভিযোগের ভিত্তিতে তার বিচার হয়। এ ঘটনায় তার দীর্ঘ কারাদণ্ড হতে পারে।

ব্র্যান্ডের বিরুদ্ধে রায়ের পর ব্রিটেনের বিনোদনশিল্পে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও যৌন নিপীড়নের অভিযোগগুলো নতুন করে আলোচনায় এসেছে। ব্রিটেনের শীর্ষ পুলিশ কর্মকর্তাও বলেছেন, আরও ভুক্তভোগী সামনে এলে ব্র্যান্ডের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠতে পারে।

এদিকে, নির্মাণকাজের সময় গুরুতর অসদাচরণের অভিযোগ ওঠার পর চলতি মাসের শুরুতে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোর ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ অনুষ্ঠানটি বাতিল করে। এর আগে বিবিসির এক প্রতিবেদনে অনুষ্ঠানটির শুটিং চলাকালে দুই নারীকে ধর্ষণের অভিযোগ প্রকাশিত হলে চ্যানেলটি অনুষ্ঠানটির পুরোনো পর্বগুলোও সরিয়ে নেয়।

ন্যান্ডি বলেন, গণমাধ্যমশিল্পের এসব অভিযোগকে গুরুত্বের সঙ্গে নেওয়ার সময় এসেছে।

সূত্র: রয়টার্স

সূত্র: কালবেলা