অজ্ঞাত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, আটক ১
গণমাধ্যম ডেক্স
নোয়াখালীর সোনাইমুড়ীতে মারধরের শিকার এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম মিয়া। এ ঘটনায় সোহেল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর এলাকায় একটি বাড়ির সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, মাগরিবের আগ থেকে ১৫-২০ জনের একটি দল মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে ফজলে রাব্বি (২৮) নামে এক অজ্ঞাত ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে মারধর করতে থাকে। ওই ব্যক্তিকে ইট ও লোহার রড দিয়ে আঘাত করা হচ্ছিল।
সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঘটনাটি দেখতে পান সাংবাদিক সেলিম মিয়া। একপর্যায়ে মারধরের শিকার ব্যক্তিকে উদ্ধারে নিজের পরিচয় দিয়ে এগিয়ে যান তিনি। এ সময় সোলেমান (৪০), সোহেলসহ (৩৫) অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের কাছে লোহার রড, কিরিচ ও চাইনিজ কুড়াল ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে সেলিম মিয়ার মাথা, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ মো. শহিদুল ইসলাম, সভাপতি মাকসুদ আলম, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি সবুজ, এনটিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।
তারা বলেন, বিপদ্গ্রস্ত একজন মানুষকে সহায়তা করতে এগিয়ে যাওয়া মানবিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ছাড়া সাংবাদিক সেলিম মিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘হামলার ঘটনায় মামলার দুই নম্বর আসামি সোহেলকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০
সারাবাংলা -
২
শেখ হাসিনা-কাদেরসহ ১১ দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্তে আজই চিঠি পাঠানো হবে: চিফ প্রসিকিউটর
জাতীয় -
৩
শ্রমিক বিক্ষোভ: চতুর্থ দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া
জাতীয় -
৪
শাবনূর আমাকে নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন: সিয়াম
জাতীয় -
৫
আমাকে জোর করে বিয়ে দিলে সংসার টিকবে না: জান্নাত জিম
জাতীয় -
৬
শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
জাতীয় -
৭
আইসিএপিপির ১৩তম অধিবেশনে অংশ নেবে বিএনপি
জাতীয় -
৮
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
জাতীয় -
৯
তাহসিফ হত্যা: সিসিটিভি ও ফোনের তথ্য যাচাইয়ে আবারও রিমান্ডে দ্বীপ
জাতীয় -
১০
চীনে ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’
আন্তর্জাতিক -
১১
পঁচাত্তরের অস্থির সময়: ৩ নভেম্বর প্রথম প্রতিরোধ
জাতীয় -
১২
মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই
জাতীয় -
১৩
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ১৩২ পদে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
জাতীয় -
১৪
কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর
জাতীয় -
১৫
গাজীপুরের আন্দোলনের কারণে আসামি অনুপস্থিত, ট্রাইব্যুনালে কার্যক্রম চলেনি আজ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন