শ্রমিক বিক্ষোভ: চতুর্থ দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া
গণমাধ্যম ডেক্স
ন্যূনতম মজুরি কাঠামো ও বিভিন্ন ভাতা বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিনের মতো উত্তপ্ত ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালেও শ্রমিক অসন্তোষের জেরে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। নরসিংহপুর, জামগড়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
আজ সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। কোথাও কর্মবিরতি, কোথাও বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকদের আন্দোলনের মুখে পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংহপুর ও জামগড়াসহ বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দুজন পুলিশ সদস্য আহত হয়, এর মধ্যে একজনের মাথা ফেটে যায়।
এদিকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।
ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন। তাদের বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে। যারা নাশকতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শ্রমিক আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধার অভিযোগে গাজীপুরে আলাদা তিনটি মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈড় থানায় এসব মামলা করে পুলিশ। তিন মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাহাল ও আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গত শনিবার গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে নামেন। শ্রমিকদের আন্দোলনের মুখে রোববার (১ নভেম্বর) রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।এর পরও সোমবার সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ২৬৪টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাভাবিক কর্মপরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা।
সূত্র: নতুন আরএসএস সোর্স