|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউপি নির্বাচনে ভোট কারচুপি হলে মেনে নেওয়া হবে না: প্রতিমন্ত্রী রাজিব

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৫০ পিএম
৩৯৫ পঠিত
ইউপি নির্বাচনে ভোট কারচুপি হলে মেনে নেওয়া হবে না: প্রতিমন্ত্রী রাজিব
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটও কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ার...

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটও কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েই জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ করতে হবে। যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামত ও জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো প্রকার অনিয়ম, পেশিশক্তি ও ভোট কারচুপির চেষ্টা বরদাস্ত করা হবে না।’

সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং ইউনিয়নের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক পরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স