|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক হলেন মোহাম্মদ আবুল কালাম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪১ পিএম
২৯০ পঠিত
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক হলেন মোহাম্মদ আবুল কালাম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ সিভিল সার্ভিসের উপসচিব মোহাম্মদ আবুল কালামকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম (পরিচিতি নম্বর-৮৩৯৯), বর্তম...

বাংলাদেশ সিভিল সার্ভিসের উপসচিব মোহাম্মদ আবুল কালামকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম (পরিচিতি নম্বর-৮৩৯৯), বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে কর্মরত।

তাকে বদলিপূর্বক ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সূত্র: কালবেলা