ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ, বাণিজ্যিক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের
গণমাধ্যম ডেক্স
ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালির কেশম দ্বীপেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
একই দিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটি অচল করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তেহরানের সামরিক তৎপরতার সঙ্গে এসব বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে। তবে ওই এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করেননি ইরানি কর্মকর্তারা।
মধ্যবর্তী নির্বাচনের আগে কয়েক সপ্তাহ ধরে ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পর তিনি আবার হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, কেশম, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণকে হামলা বলে উল্লেখ করেনি তারা।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কেশম দ্বীপে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ওই দ্বীপে হামলা চালানোর কয়েক দিন পর নতুন করে বিস্ফোরণের ওই খবর এল। ইতিপূর্বে এক মার্কিন কর্মকর্তা বলেছিলেন, দ্বীপটিতে ছোট পরিসরে হামলা করা হয়েছে। এটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ইঙ্গিত নয়।
এদিকে আজ রোববার ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা জানায়, হরমুজ প্রণালির ‘অননুমোদিত পথে’ চলাচলের চেষ্টার সময় মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। এ ঘটনার সঙ্গে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ছাড়া, গতকাল সন্ধ্যায় মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ওমান উপসাগরে ইরানের বন্দর থেকে আসা একটি বাণিজ্যিক জাহাজ হামলা চালিয়ে অচল করে দিয়েছে। জাহাজটি ইরানের ওপর থাকা মার্কিন নৌ অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, অবরোধ লঙ্ঘনের চেষ্টা করায় একটি যুদ্ধবিমান থেকে জাহাজটির পেছনের অংশে গুলি চালানো হয়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
মধ্যবর্তী নির্বাচনের আগে কয়েক সপ্তাহ ধরে ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পর তিনি আবার হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।
ইরান বারবার বলেছে, নতুন করে হামলা হলে প্রতিবেশী দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে তারা।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
উত্তরের জনপদে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
সারাবাংলা -
২
ইত্যাদি দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল উধাও
সারাবাংলা -
৩
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে ডানা হোয়াইটকে ট্রাম্পের প্রস্তাব
জাতীয় -
৪
‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
আন্তর্জাতিক -
৫
ডিলিউশনশিপ থেকে ডিংক পর্যন্ত
জাতীয় -
৬
ইরান যুদ্ধ এখন কোন পথে যাবে?
জাতীয় -
৭
টেকসই গ্রামীণ উন্নয়নে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ
জাতীয় -
৮
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিজের অবস্থানে পরিবর্তন আনছেন ভ্যান্স
জাতীয় -
৯
কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
জাতীয় -
১০
ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ
জাতীয় -
১১
প্রতিবেশীর সাথে পার্কিং নিয়ে ঝগড়া-কুকুরের কারণে বিবাদ, এরপর যা ঘটলো
আন্তর্জাতিক -
১২
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০
জাতীয় -
১৩
সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান
জাতীয় -
১৪
বহুলপ্রতীক্ষিত রামায়ণ সিনেমার পৌরাণিক সাজপোশাকে কেমন হলো রণবীর, সাই পল্লবী, যশ, কাজল, রাকুলপ্রীত, লারার এপিক লুক
জাতীয় -
১৫
বিএনপির দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন