|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ই-মেইলে হুমকির পর বুলগেরিয়ায় জরুরি অবতরণ করল ইসরায়েলি উড়োজাহাজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ পিএম
২০৬ পঠিত
ই-মেইলে হুমকির পর বুলগেরিয়ায় জরুরি অবতরণ করল ইসরায়েলি উড়োজাহাজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ই-মেইলে হুমকি পাওয়ার পর ইসরায়েল থেকে আসা একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে। মঙ্গলবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। বুলগেরিয়ান ন্যাশনাল রেডিওর (বিএনআর) বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি। বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লিউবোমির ন...
ই-মেইলে হুমকি পাওয়ার পর ইসরায়েল থেকে আসা একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে। মঙ্গলবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। বুলগেরিয়ান ন্যাশনাল রেডিওর (বিএনআর) বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি। বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লিউবোমির নিকোলভের বরাত দিয়ে বিএনআর জানায়, ই-মেইলে হুমকি পাওয়ার পর উড়োজাহাজটি সোফিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে উড়োজাহাজটির এয়ারলাইনসের নাম, ফ্লাইটের বিস্তারিত তথ্য, যাত্রীর সংখ্যা কিংবা এর নির্দিষ্ট রুট সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ই-মেইলে ঠিক কী ধরনের হুমকি দেওয়া হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত প্রকাশ করা হয়নি। হুমকিতে উড়োজাহাজে বিস্ফোরক থাকার আশঙ্কার কথা বলা হয়েছিল কি না, তা-ও তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এ ঘটনায় কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্য এবং নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানোর কথা রয়েছে। এর আগে সোমবার লন্ডন থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইট বোমা হামলার হুমকির কারণে গতিপথ পরিবর্তন করে হাঙ্গেরির বুদাপেস্টে অবতরণ করে। পরে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি আবার বুলগেরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া গত ১৮ অক্টোবর তেল আবিব থেকে ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট বোমা হামলার হুমকির মুখে সোফিয়ায় অবতরণ করে। এ সময় বুলগেরিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান উড়োজাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে। পরে নিরাপত্তা তল্লাশিতে কোনো হুমকির প্রমাণ না পাওয়ায় ফ্লাইটটি ভিয়েনার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। সাম্প্রতিক এসব ঘটনায় ইউরোপের আকাশপথে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।    সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স