উত্তর কোরিয়ার পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায় তিন দেশ
গণমাধ্যম ডেক্স
উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। তবে পিয়ংইয়ং বারবারই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে জি-২০ সম্মেলনের ফাঁকে তিন দেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠকে এ আহ্বান জানানো হয়।
আল জাজরিার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা। এসব প্রস্তাবের মধ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নে সহায়তা নিষিদ্ধ করার বিষয়টিও রয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি অংশ নেন।
তিন দেশের এই অবস্থান এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহ দেখিয়ে আসছেন। প্রথম মেয়াদে কিমের সঙ্গে কয়েক দফা ঐতিহাসিক বৈঠক করেছিলেন ট্রাম্প।
সম্প্রতি তাকে ‘বন্ধু’ বলেও উল্লেখ করেছেন তিনি। আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার আবারও বৈঠক হতে পারে বলে আলোচনা চলছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গত সেপ্টেম্বরে প্রস্তাব দেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের পরিবর্তে আপাতত তা স্থগিত করার বিষয়ে ওয়াশিংটনের আলোচনা করা উচিত। এর বিনিময়ে পিয়ংইয়ংকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনার কথা বলেন তিনি।
তবে সমালোচকদের আশঙ্কা, এমন উদ্যোগ উত্তর কোরিয়াকে কার্যত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার শামিল হতে পারে। পাশাপাশি অস্ত্রভান্ডার ছাড়াই নিষেধাজ্ঞা থেকে সুবিধা পেতে পারে দেশটি।
দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ও চীনের সমর্থনপুষ্ট উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা আইনে অন্তর্ভুক্ত করেছে। দেশটির সরকার পারমাণবিক অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে।
শনিবার নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী কয়েকটি দেশের যৌথ বিবৃতিরও নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা তাদের পারমাণবিক রাষ্ট্রের অবস্থান বদলাতে পারবে না।
সূত্র: আল জাজিরা
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা
জাতীয় -
২
১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল
জাতীয় -
৩
জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় -
৪
কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ
জাতীয় -
৫
নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক
জাতীয় -
৬
আবাসিকে থাকা মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, পরিচালক গ্রেফতার
সারাবাংলা -
৭
বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ
জাতীয় -
৮
প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য
জাতীয় -
৯
সাংবাদিকদের হুমকি, জানানোর পর ইনকিলাব মঞ্চের জাবের বললেন ‘পারলে আমার সঙ্গে ঝামেলা করেন’
সারাবাংলা -
১০
কাতারের এলএনজি ট্যাংকারে হামলার নিন্দা সৌদি আরবের
জাতীয় -
১১
ব্যালন ডি’অরে নির্দিষ্ট ফুটবলারকে ভোট দিতে চাপ! প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য
জাতীয় -
১২
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
জাতীয় -
১৩
ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথনের জার্সি-মেডেল উন্মোচন
জাতীয় -
১৪
কালবেলার প্রতিনিধি পরিচয়ে কিশোরগঞ্জ পৌর কর্মকর্তাদের কাছে টাকা দাবি
জাতীয় -
১৫
মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন