|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কাতারের এলএনজি ট্যাংকারে হামলার নিন্দা সৌদি আরবের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম
২৮৩ পঠিত
কাতারের এলএনজি ট্যাংকারে হামলার নিন্দা সৌদি আরবের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী জাহাজে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে দেশটির জাহাজ ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতে কাতার যেকোনো পদক্ষেপ নিলে তার প্রতি সংহতি প্রকাশ করেছে রিয়াদ। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যো...

কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী জাহাজে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে দেশটির জাহাজ ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতে কাতার যেকোনো পদক্ষেপ নিলে তার প্রতি সংহতি প্রকাশ করেছে রিয়াদ।

রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নৌ চলাচলের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য হুমকি তৈরি করে, এমন সব ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে সৌদি আরব। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপথের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

প্রতিবেদন অনুযায়ী, কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন ও পরিচালিত ‘আল মায়েদা’ নামের এলএনজি পরিবাহী জাহাজটি আজ উপসাগরীয় অঞ্চলে হামলার শিকার হয়।

হামলার ঘটনায় কাতারের জাহাজের নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স