|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এইচএসসি পাসের পর দিন শিক্ষার্থীর বাড়িতে শোকের মাতম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম
৩৪৮ পঠিত
এইচএসসি পাসের পর দিন শিক্ষার্থীর বাড়িতে শোকের মাতম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শ্রাবণ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দিন তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার একটি ইটভাটার পুকুরে এ ঘটনা ঘটে। নিহত...

ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শ্রাবণ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দিন তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার একটি ইটভাটার পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণ ঝিনাইদহ শহরের মুজমদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। তিনি ঝিনাইদহ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার তিন বন্ধু মিলে পাগলাকানাই এলাকার ইটভাটার একটি গভীর পুকুরে গোসল করতে নামে। প্রায় আধা ঘণ্টা গোসল করার পর একপর্যায়ে দুই বন্ধু পানি থেকে উঠে এলেও শ্রাবণ ডুবে যায়। এ সময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দল পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তিন বন্ধু পুকুরে গোসল করতে নেমেছিলেন। তাদের মধ্যে শ্রাবণ সাঁতার জানতেন না। এ কারণে তিনি পানিতে ডুবে গেছেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে বিকেলের দিকে তার মরদেহ উদ্ধার করেন।

উল্লেখ্য, শনিবার ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

সূত্র: নতুন আরএসএস সোর্স