|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এই শহরে এক চিলতে গ্রামীণ বন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম
২৩৩ পঠিত
এই শহরে এক চিলতে গ্রামীণ বন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

রাজধানীর বনানীতে সবুজের এক ভিন্ন পরিসর গড়ে উঠছে। বন অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ও ১২ হাজার বর্গমিটার আয়তনের জায়গায় গড়ে তোলা হচ্ছে এক দৃষ্টিনন্দন ‘নগর বন’। চারদিকে বড় বড় দালানকোঠার মধ্যে এক চিলতে এই অরণ্যে ঠাঁই পেয়েছে ২২০ প্রজাতির গাছগাছালি, লতাগুল্ম, ঔষধি উদ্ভিদ ও গুল্মজাতীয় ঝোপঝাড়। বনের ভেতর দিয়ে এঁকেবেঁকে চলে গেছে পায়ে হাঁটার পথ; রয়েছে জলাশয় ও বসার জায়গা। বৃক্ষপ্রেমীদের সুবিধার্থে গাছের পরিচিতি তুলে ধরতে বসানো হয়েছে নামফলক ও কিউআর কোড। শাখায় শাখায় পাখির কলকাকলি, ফুলে প্রজাপতির ডানার মেলা আর ঘাসের বুকে বেজির আনাগোনা—সব মিলিয়ে শহরের মধ্যে এক টুকরো অরণ্য। নাগরিক জীবনের ক্লান্তি দূর করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক বন্ধন জোড়া লাগানোই এই ব্যতিক্রমী উদ্যোগের মূল লক্ষ্য।

বনানীর নগর বনের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা হাঁটার পথ। দুই ধারের সবুজ গাছগাছালি তৈরি করেছে এক শ্যামল ও শান্ত পরিবেশ
নগর বনের পরিচর্যায় ব্যস্ত এক কর্মী
শাখায় শাখায় ফুটেছে রক্তিম ‘পাউডার পাফ’ (Calliandra haematocephala) ফুল
নগর বনের মাটিতে ঝরে পড়ে আছে সাদা রঙের ফুল
আবাসিক ভবনের পাশ দিয়ে চলে গেছে নগর বনের পায়ে হাঁটা পথ। পথের দুই পাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ
নগর বনে ফুটেছে পাচ্ছে গোলাপি জাট্রোফা (Jatropha integerrima) ফুল
প্রকৃতিপ্রেমীদের সুবিধার জন্য প্রতিটি গাছে সাঁটিয়ে দেওয়া হচ্ছে নাম
নতুন এই আবাসে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে দুটি বেজি
বনের ভেতরে তৈরি করা হয়েছে কাঠের তৈরি হাঁটার পথ
খেজুরগাছে ঝুলিয়ে রাখা হয়েছে রস সংগ্রহের মাটির হাঁড়ি
বনের ভেতরের জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে রঙিন সব মাছ
গাছে ফুটে থাকা হলুদ টিকোমা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত এক রঙিন প্রজাপতি

সূত্র: প্রথম আলো