এক শতকে জেরুজালেমে খ্রিস্টান জনসংখ্যার হার কমেছে ২৩.৪৪ শতাংশ
গণমাধ্যম ডেক্স
অধিকৃত পূর্ব জেরুজালেমে খ্রিস্টান জনগোষ্ঠীর অনুপাত গত এক শতকে ব্যাপকভাবে কমেছে। ১৯২২ সালে শহরটির মোট জনসংখ্যার ২৫ শতাংশ ছিলেন খ্রিস্টান। ২০২৩ সালের শেষ নাগাদ তা কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৫৬ শতাংশে। জেরুজালেম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়েছে, ২০২৩ সালের শেষ দিকে অধিকৃত জেরুজালেমে খ্রিস্টান জনসংখ্যা ছিল প্রায় ১৫ হাজার ৩০০। তাদের মধ্যে আনুমানিক ১৩ হাজার ১০০ জন ফিলিস্তিনি।
ইসরায়েলের বিভিন্ন নীতি, অর্থনৈতিক ও সামাজিক চাপ, অব্যাহত দেশত্যাগ এবং জনসংখ্যা বৃদ্ধির নিম্নহারকে খ্রিস্টান জনগোষ্ঠী কমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে গবেষণাটি।
এতে বলা হয়, জেরুজালেমে ফিলিস্তিনিদের বসবাসের ওপর ইসরায়েলের বিভিন্ন বিধিনিষেধও শহরটিতে ফিলিস্তিনি উপস্থিতি কমিয়ে দিচ্ছে। বিশেষ করে ‘জীবনের কেন্দ্র’ (সেন্টার অব লাইফ) নীতির আওতায় বসবাসের অনুমতি বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
গবেষণায় গির্জার ওয়াক্ফ সম্পত্তি ও জমির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমের ওয়াক্ফভুক্ত জমির প্রায় ২৮ শতাংশ গির্জার সম্পত্তি। দীর্ঘমেয়াদি ইজারা এবং আর্থিক চাপ প্রয়োগের মাধ্যমে এসব সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে।
এ ছাড়া খ্রিস্টান ধর্মযাজক, সন্ন্যাসী ও উপাসকদের ওপর হামলার ঘটনাও নথিভুক্ত করেছে গবেষণাটি। এসব হামলার মধ্যে শারীরিক ও মৌখিক নির্যাতন, থুতু নিক্ষেপ এবং গির্জার সম্পত্তি, কবরস্থান ও ধর্মীয় প্রতীকের ক্ষতিসাধনের ঘটনা রয়েছে।
গবেষণায় আরও বলা হয়েছে, পবিত্র সমাধি গির্জায় প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বিধিনিষেধ এবং পবিত্র শনিবার ও ইস্টার উদ্যাপনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা খ্রিস্টানদের ধর্মীয় চর্চাকে সীমিত করছে।
এসব নীতির কারণে জেরুজালেমের আরব ও বহুত্ববাদী চরিত্র হুমকির মুখে পড়ছে বলে সতর্ক করেছে ফাউন্ডেশনটি। খ্রিস্টানদের পবিত্র স্থান, গির্জার সম্পত্তি এবং ফিলিস্তিনি খ্রিস্টান জনগোষ্ঠীর উপস্থিতি রক্ষায় আরও জোরালো আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীর, বিশেষ করে পূর্ব জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে এক হাজার ২২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার ৩৫০ জন আহত এবং ২৬ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, সময় এসেছে নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত
জাতীয় -
২
রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন
জাতীয় -
৩
দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
জাতীয় -
৪
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
বিনোদন -
৫
‘এনসিপি-জামায়াত ছাড়া অন্য দলগুলো চাঁদার ওপর চলে’
জাতীয় -
৬
সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি
জাতীয় -
৭
বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দিনভর যতো সাংস্কৃতিক আয়োজন
জাতীয় -
৮
পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ
জাতীয় -
৯
মোটরসাইকেলে ৬ জন এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
সারাবাংলা -
১০
সীমান্তে গুলি, আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেলো বিএসএফ
সারাবাংলা -
১১
রনি কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন: স্ত্রী দাবি করা ফারজানা
জাতীয় -
১২
সংঘর্ষ-অবরোধের পর শান্ত গাজীপুরে শিল্পাঞ্চল, ধীরে ধীরে খুলছে কারখানা
জাতীয় -
১৩
৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
জাতীয় -
১৪
রোনালদো পরবর্তী পর্তুগালের প্রথম স্কোয়াডে যারা
জাতীয় -
১৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন