|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
১৬৩ পঠিত
চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাইবান্ধায় চুরির অপবাদে গোলাপী বেগম (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ওই নারীর ছেলে গোলাপ উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমা...

গাইবান্ধায় চুরির অপবাদে গোলাপী বেগম (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ওই নারীর ছেলে গোলাপ উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামে। 

নির্যাতনের শিকার গোলাপী বেগম ৬৫ বছর বয়সি ওই নারী বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর অভিযুক্ত আসামি সাদা মিয়া (৩৫) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সাদা মিয়া ওই নারীকে কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। পরে চুরির অপবাদ দিয়ে তাকে গাছে বেঁধে নির্যাতন চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বৃহস্পতিবার সদর হাসপাতালে ভর্তি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে। ভিডিওতে ওই নারীকে একের পর এক আঘাত করতে দেখা যায়। নির্যাতনের সময় ওই নারী চিৎকার করতে থাকেন।

স্থানীয় নাসির নামে একজন বলেন, বৃদ্ধাটি মানসিক ভারসাম্যহীন ছিল। সে যদি অপরাধ করেও থাকে দেশে আইন আছে, আইনকে অমান্য করে এভাবে ৩ ঘণ্টা গাছের সাথে বেঁধে নির্যাতন করা ঠিক হয়নি। নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

ভুক্তভোগি ওই নারীর ছেলে গোলাপ উদ্দিন বলেন, আমার মাকে বিনা অপরাধে মারধর করেছে। আমি তাদের বিচার চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনা পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স