এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
গণমাধ্যম ডেক্স
দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভর্তুকি দেওয়ার সামর্থ্য সরকারের ক্রমাগত কমছে।
সরকারের নিয়মিত কর্মকাণ্ডের তথ্য জানাতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এলপিজির মূল্যবৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই কথা বলেন।
উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, জ্বালানি বিশেষ করে রান্নার গ্যাস, ‘এলপিজির মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর কতটা চাপ পড়ে, এটা সরকার বোঝে। বুঝতেই হবে। তারপরও সরকার এ কাজটা (মূল্য বৃদ্ধি) করল। এখন আপনি প্রশ্ন করছেন আমরা তো জনগণের কল্যাণের কথা বলি, তারপরও কেন করছি? আমি যদি এভাবে বলি, এই মূল্যবৃদ্ধিও দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে।’
উপদেষ্টা বলেন, ‘কী হতে পারে? এটার মূল্য কমানোর জন্য সরকারকে এখন ভর্তুকি দিতে হতে পারে, তাই তো। যেমন আমরা অনেকেই প্রায়ই ভারতের জ্বালানি খাত, বিশেষ করে রান্নার গ্যাসে ভর্তুকি আছে আমরা অনেকেই জানি না। কিন্তু দাম তুলনা করি যে সেখানে দাম কম। তো সরকারের একটা অপশন হতে পারে ভর্তুকি দিতে পারে, দিয়ে দামটা একটা নাগালের মধ্যে রাখতে পারে।’
জাহেদ উর রহমান বলেন, যে জিনিসগুলো আমদানি করা হয়, সেগুলো আর দেশের প্রস্তুত জিনিসের ভর্তুকি এক রকম নয়। বিদেশ থেকে আমদানি করা জিনিসের মধ্যে পার্থক্য হলো এটার জন্য বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। রিজার্ভের ওপর চাপ তৈরি হয়। এখন সরকার ভর্তুকি আসলে কতটা দিতে পারবে।
জাহেদ উর রহমান বলেন, ‘একটা জিনিস জানিয়ে রাখি, আগেও বলেছি, আমাদের এই চলতি অর্থবছরে বিদ্যুৎ-জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার একটি পরিকল্পনা। আমি একটা ব্রিফিংয়ে আড়াই মাসের মাথায় জানিয়েছিলাম, ৪৮ হাজার কোটি টাকার অর্ধেক ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আমরা এখন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছি প্রতি ইউনিট ৩০ ডলারে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তর্বর্তী সরকার পর্যন্ত প্রতি ইউনিটের দাম ছিল ১০ থেকে সর্বোচ্চ ১৪ ডলার।’
জ্বালানির মূল্যবৃদ্ধি ও এ সংকটকে বৈশ্বিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন বিপদ হয়েছে বাংলাদেশের মতো একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির দেশে সরকারকে বেছে নিতে হচ্ছে কোথায় কতটুকু ছাড় দেবে, কতটুকু করবে। এর আঁচ কারও না কারও, কোনো না কোনোভাবে নিতে হবে। ঘটনা হচ্ছে এই।
জাহেদ উর রহমান বলেন, এরপরও এটা যদি বড় প্রভাব পড়ে থাকে, পড়ছে কোনো সন্দেহ নেই। সরকার যদি অন্য ক্ষেত্রে আরও ভালো কিছু করতে পারে, এ ক্ষেত্রে সরকার বিবেচনা করবে। তিনি বলেন, ‘আবারও বলছি, ভর্তুকি দেওয়ার সামর্থ্য সরকারের ক্রমাগত কমছে। এটা মাথায় রাখতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
সারাবাংলা -
২
প্রাণীর সঙ্গে যৌনতার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার
জাতীয় -
৩
একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন, কোথাও যন্ত্রে ত্রুটি, কোথাও বিদ্যুৎ বিভ্রাট
জাতীয় -
৪
আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
জাতীয় -
৫
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সারাবাংলা -
৬
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সারাবাংলা -
৭
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
জাতীয় -
৮
১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন
জাতীয় -
৯
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় -
১০
এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
জাতীয় -
১১
নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে
জাতীয় -
১২
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয় -
১৩
‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’
জাতীয় -
১৪
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
১৫
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন