এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
গণমাধ্যম ডেক্স
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা এবং গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাটোর জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় এমপি আবদুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশসংবলিত জেলা বিএনপির সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটিতে না পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন নেতারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নাটোরের হরিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এতে দলের কয়েকজন জ্যেষ্ঠ আহ্বায়ক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান আসাদ বলেন, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরবর্তীতে এ ঘটনায় আরও দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে সংসদ সদস্য আবদুল আজিজের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর জেলা বিএনপি জরুরি সভা আহ্বান করে। ওই সভায় জেলা বিএনপির ৩৬ সদস্যের মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন। সভায় এমপি আবদুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে সিদ্ধান্ত পাঠানোর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক ওই সভার রেজুলেশন এখন পর্যন্ত কেন্দ্রে পাঠাননি বলে অভিযোগ করেন আসাদুজ্জামান আসাদ। কেন রেজুলেশনটি কেন্দ্রে পাঠানো হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপির আহ্বায়ক কোনো উত্তর দিতে রাজি হননি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতারা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে এমপি আবদুল আজিজের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি দ্রুত কেন্দ্রীয় বিএনপির কাছে উপস্থাপনের দাবি জানান তারা।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল, চৌধুরী মিজানুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নাওয়াজের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
সারাবাংলা -
২
প্রাণীর সঙ্গে যৌনতার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার
জাতীয় -
৩
একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন, কোথাও যন্ত্রে ত্রুটি, কোথাও বিদ্যুৎ বিভ্রাট
জাতীয় -
৪
আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
জাতীয় -
৫
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সারাবাংলা -
৬
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সারাবাংলা -
৭
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
জাতীয় -
৮
১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন
জাতীয় -
৯
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় -
১০
এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
জাতীয় -
১১
নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে
জাতীয় -
১২
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয় -
১৩
‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’
জাতীয় -
১৪
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
১৫
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন