|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘ওর কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম
৪০৯ পঠিত
‘ওর কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিলেট টেস্টে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা। দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন দলের ব্যাটার কেভিন উইকম্যান জানিয়েছেন, প্রথম ইনিংসে তারা ৪০০ রান করতে চায়। উইকহ্যাম বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া। অন্তত ৩৫০ বা ৪০০-এর বেশি রান করতে পারলে ভালো হবে...

সিলেট টেস্টে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা। দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন দলের ব্যাটার কেভিন উইকম্যান জানিয়েছেন, প্রথম ইনিংসে তারা ৪০০ রান করতে চায়।

উইকহ্যাম বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া। অন্তত ৩৫০ বা ৪০০-এর বেশি রান করতে পারলে ভালো হবে। এখন উইকেট যেভাবে আচরণ করছে, তাতে একবার ব্যাটিং করেই ভালো অবস্থানে যেতে চাইব আমরা। এমন একটা জায়গায় পৌঁছাতে হবে, যেখান থেকে প্রতিপক্ষকে দুবার ব্যাট করানোর সুযোগ তৈরি হয়। কারণ আমরা জানি, সময়ের সঙ্গে উইকেটের অবস্থা কিছুটা খারাপ হবে। তাই ৩৫০ বা তার বেশি রান তুলতে পারলে ম্যাচে আমাদের জয়ের ভালো সুযোগ থাকবে।’

পরে এ নিয়ে তাসকিন বলেন, ‘ওর অভিষেক হয়েছে, ব্যাট হাতেও রান পেয়েছে। স্বাভাবিকভাবেই সে অনেক উচ্ছ্বসিত। এ কারণে হয়তো অনেক কথাই বলতে পারে। এটা নিয়ে ভাবনার কিছু নেই। ম্যাচ তো কেবল শুরু হয়েছে।'

'কাল এমনও হতে পারে, তারা ৪৫০ রান করবে। আবার এক ঘণ্টার মধ্যে ৫০ রানেই অলআউট হয়ে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। তাই নতুন একজন ক্রিকেটার হিসেবে ওর কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’-যোগ করেন তিনি। 

সূত্র: নতুন আরএসএস সোর্স