|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:২৯ এএম
৩৩৯ পঠিত
খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মোংলা বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি খুলনা থেকে উত্তরের জেলা পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চায় সরকার। এ জন্য বিদ্যুৎ, গ্যাসসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ধীরে ধীরে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মোংলা বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি খুলনা থেকে উত্তরের জেলা পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চায় সরকার। এ জন্য বিদ্যুৎ, গ্যাসসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ধীরে ধীরে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার তিলক এলাকায় এক পথসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

মোংলা বন্দরের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মোংলা বন্দরে যে সক্ষমতা আছে, সেই সক্ষমতা আমরা আরও বৃদ্ধি করতে চাই। যেন বন্দর আরও বড় হয় এবং এখানে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। যার ফলে আরও বহু মানুষের কর্মসংস্থান হয়।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, কারা যেন বলত, এ অঞ্চলে সবকিছু তারা করেছে। কিন্তু আমি আসার পথে দেখলাম, এলাকার মানুষের দাবি এয়ারপোর্ট, এলাকার মানুষের দাবি ফোর লেন রাস্তা, এলাকার মানুষের দাবি রেলের ব্যবস্থা করা এবং বন্দরের উন্নয়ন করা। আমার প্রশ্ন, এই কাজগুলো যদি বাকি থেকে থাকে, এই কাজগুলো যদি না হয়ে থাকে, তাহলে এত বছর কী কাজ হয়েছে এলাকার উন্নয়নে?’

প্রধানমন্ত্রী আরও বলেন, এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গত এক যুগের বেশি সময় ধরে কোনো কাজ হয়নি। তার মানে, তারা গত এক যুগের বেশি সময় ধরে এই দেশের মানুষের ভোটের অধিকার যেমন কেড়ে নিয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, এই দেশে গুম-খুনের রাজনৈতিক চর্চা শুরু করেছিল, এই দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছিল। এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছিল। তাদের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল দেশ ও মানুষের কাছ থেকে কিছু নিয়ে যাওয়া, দেশ ও মানুষের জন্য কোনো কাজ করা নয়।

খুলনা অঞ্চলের শিল্পায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই খুলনা অঞ্চল একসময় কারখানার অঞ্চল ছিল। বড় বড় শিল্পপ্রতিষ্ঠান ছিল। কিন্তু বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার এই খুলনা অঞ্চল থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় পর্যন্ত পুরো শিল্পাঞ্চল গড়ে তুলতে চায়।

বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার তিলক এলাকায় এক পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে

এ জন্য গত দুই সপ্তাহের মধ্যে দুবার বাগেরহাট ও খুলনা অঞ্চলে এসেছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শুধু এই মোংলা পোর্টকে ডেভেলপ করব না, আমরা শুধু সমৃদ্ধ করব না, আমরা একই সঙ্গে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এই পুরো বেল্টকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, অর্থাৎ বিদ্যুৎ, গ্যাসসহ যা যা প্রয়োজন, আমরা ধীরে ধীরে সব ব্যবস্থা গ্রহণ করব। আমাদের লক্ষ্য হচ্ছে খুলনা থেকে বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরাঞ্চলের শেষ জেলা পর্যন্ত যাতে কলকারখানা তৈরি হয়, এই অঞ্চলের মানুষ যাতে কাজ করে বেঁচে থাকতে পারে এবং এই অঞ্চলের মানুষের যাতে ভাগ্যের পরিবর্তন হয়।’

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষকে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলাম, পৃথিবীতে এখন দুটি যুদ্ধ বিরাজ করছে, এই যুদ্ধের মধ্যেও আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। যেসব ওয়াদা আমরা দেশের মানুষের কাছে দিয়েছিলাম, পর্যায়ক্রমে ধীরে ধীরে সেই সব ওয়াদা আমরা পূরণ করার চেষ্টা করছি।’

পরে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (দ্বিতীয় মৌসুম)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে পথসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেন।

সূত্র: প্রথম আলো