|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গোপালগঞ্জে এক রাতে ১০ আসামি গ্রেপ্তার 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৫ পিএম
৩৩২ পঠিত
গোপালগঞ্জে এক রাতে ১০ আসামি গ্রেপ্তার 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারি ও মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে এক রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) তাদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।   টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত...

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারি ও মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে এক রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) তাদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

মারামারির মামলায় গ্রেপ্তাররা হলেন- উপজেলার গওহরডাঙ্গা গ্রামের কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬), লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। এছাড়া ৩ মাদক মামলার আসামি তরিক মুন্সীকে (২০) গ্রেপ্তার করা হয়।

ওসি আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের লোকজনের সংঘর্ষে ১৫-২০ জন আহত হন। এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। 

পরে এ মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থানায় এলে শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও বলেন, এছাড়া ওইদিন রাতে ৩ মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি তরিক মুন্সীকে উপজেলার নিলফা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স