হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি
গণমাধ্যম ডেক্স
মিনিসকাস ইনজুরি হাঁটুর একটি পরিচিত সমস্যা। হাঁটুর জয়েন্টে শক অ্যাবজর্বার বা কুশনের কাজ করে মিনিসকাস। মোচড় লাগলে বা অতিরিক্ত ওজনের চাপে এটি ছিঁড়ে যেতে পারে।
মিনিসকাস ইনজুরির লক্ষণ
হাঁটুতে, বিশেষ করে জোড়ার (জয়েন্ট) ভেতরের বা বাইরের পাশে প্রচণ্ড ব্যথা অনুভব হয়।
ইনজুরির ২৪ ঘণ্টার মধ্যে হাঁটু ফুলে যেতে পারে এবং শক্ত হয়ে যায়।
হাঁটু আটকে যাওয়া বা হাঁটু পুরোপুরি ভাঁজ বা সোজা করতে সমস্যা হয়। মনে হয় যেন ভেতরে কিছু আটকে আছে।
হাঁটুতে ভর দিয়ে দাঁড়াতে বা ঘুরতে গেলে হাঁটু দুর্বল মনে হয় বা অবশ হয়ে যায়।
আরও পড়ুনকৈশোরে আমি এবং সে
হাঁটু নড়াচড়া করার সময় পপ বা ক্লিক শব্দ হতে পারে।
চিকিৎসা কী
মিনিসকাস ইনজুরির চিকিৎসা নির্ভর করে ইনজুরির তীব্রতা, রোগীর বয়স এবং তাঁর দৈনন্দিন কার্যক্রমের ওপর।
প্রাথমিক চিকিৎসা
ছোট ইনজুরি বা মিনিসকাসের বাইরের অংশে (যেখানে রক্তের সরবরাহ ভালো) রক্ত জমাট বাঁধার মাধ্যমে প্রাকৃতিকভাবে সেরে যাওয়ার সুযোগ থাকলে এই চিকিৎসা দেওয়া হয়।
হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ে, এমন কাজ থেকে বিরত থাকা।
দিনে ৩-৪ বার ১৫-২০ মিনিট বরফ দিলে ফোলা ও ব্যথা কমে।
হাঁটু স্থিতিশীল রাখতে ইলাস্টিক ব্যান্ডেজ ব্যবহার করা।
শোবার সময় হাঁটু বালিশের ওপর উঁচুতে রাখা, যাতে ফোলা কমে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেইনকিলার বা প্রদাহরোধী ওষুধ খাওয়া।
হাঁটু শক্তিশালী করার জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম করা।
শল্যচিকিৎসা
যদি ইনজুরি গুরুতর হয়, হাঁটু আটকে যায় কিংবা কনজারভেটিভ চিকিৎসায় কাজ না হয়, তবে অপারেশনের প্রয়োজন হতে পারে। সাধারণত আর্থ্রোস্কোপি নামক ছোট একটি দুরবিন পদ্ধতির মাধ্যমে এই সার্জারি করা হয়।
মিনিসকাস রিপেয়ার: ছিঁড়ে যাওয়া অংশটি সেলাই করে জোড়া লাগিয়ে দেওয়া
মেনিসেকটমি: যদি মিনিসকাসের ক্ষতিগ্রস্ত অংশটি আর জোড়া লাগার মতো অবস্থায় না থাকে, তবে সেই অংশ কেটে বাদ দেওয়া হয়।
মিনিসকাস ট্রান্সপ্ল্যান্ট: অত্যন্ত বিরল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মিনিসকাস পুরোপুরি প্রতিস্থাপন করা হতে পারে। সার্জারির পর সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ফিজিওথেরাপি ও পুনর্বাসনের প্রয়োজন হয়।
অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জারি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
কৈশোরে আমি এবং সে
জাতীয় -
২
যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্তরে ১০০ মুসলিম প্রার্থী জিতেছেন, কীভাবে জয় পেলেন তাঁরা
জাতীয় -
৩
ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল
জাতীয় -
৪
ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস
খেলাধুলা -
৫
হৃদয়ের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশের লিড
খেলাধুলা -
৬
বিভিন্ন জেলা-উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় -
৭
মারা গেছেন অস্কারজয়ী নির্মাতা সেবাস্তিয়ান লেলিও
বিনোদন -
৮
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জাতীয় -
৯
২ কোটি ব্যয়ে আয় ৪৫০ কোটি, সেই ছবি আসছে ওটিটিতে!
জাতীয় -
১০
যে ভালোবাসায় দুবার বন্ধক রাখতে হয়েছে নিজের বাড়ি!
জাতীয় -
১১
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক -
১২
ময়নামতি কুমিল্লা শহরে অবস্থিত
জাতীয় -
১৩
এক মাসেও সন্ধান মেলেনি মালিকের, কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে পোশাকশ্রমিকের মাইকিং
জাতীয় -
১৪
প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা
জাতীয় -
১৫
সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন