|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গার্দিওলা, আনচেলত্তি ও জিদানকে ছাড়িয়ে ম্যাচ জয়ে শীর্ষে মরিনহো

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম
১৮৫ পঠিত
গার্দিওলা, আনচেলত্তি ও জিদানকে ছাড়িয়ে ম্যাচ জয়ে শীর্ষে মরিনহো
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
লা লিগার দ্বাদশ রাউন্ডের ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে স্প্যানিশ ফুটবলে নিজের রেকর্ডের পাতায় আরও একটি উজ্জ্বল অধ্যায় যুক্ত করলেন কোচ হোসে মরিনহো। রিয়ালের ডাগআউটে ১২৬ ম্যাচে ৯৭তম জয় তুলে নেওয়া মরিনহোর জয়ের হার এখন ৭৭ শতাংশ। এই অনন্য পরিসংখ্যান তাকে নিয়ে গ...

লা লিগার দ্বাদশ রাউন্ডের ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে স্প্যানিশ ফুটবলে নিজের রেকর্ডের পাতায় আরও একটি উজ্জ্বল অধ্যায় যুক্ত করলেন কোচ হোসে মরিনহো। রিয়ালের ডাগআউটে ১২৬ ম্যাচে ৯৭তম জয় তুলে নেওয়া মরিনহোর জয়ের হার এখন ৭৭ শতাংশ।

এই অনন্য পরিসংখ্যান তাকে নিয়ে গেছে তালিকার সবার শীর্ষে। স্প্যানিশ লিগের ইতিহাসে কমপক্ষে ১০০ ম্যাচে দায়িত্ব পালন করেছেন এমন কোচদের মধ্যে তার এই জয়রেশকে ছুঁতে পারেননি আর কেউ।

স্প্যানিশ ফুটবল পরিসংখ্যানবিদ ‘মিস্টার চিপ’-এর তথ্য অনুযায়ী, এই তালিকায় মরিনহোর ঠিক পরেই রয়েছেন পেপ গার্দিওলা। বার্সেলোনার ডাগআউটে ১৫২ ম্যাচের মধ্যে ১১৬টিতে জয় পেয়ে তাঁর সাফল্যের হার ৭৬.৩ শতাংশ। এরপরই আছেন কার্লো অানচেলত্তি (২২৮ ম্যাচে ১৬২ জয় নিয়ে ৭১.১ শতাংশ), জাভি হার্নান্দেজ (৬৯.৬ শতাংশ), জিনেদিন জিদান (৬৭.৮ শতাংশ) এবং লুইস এনরিকে (৬৬.৪ শতাংশ)।

অবশ্য বর্তমান কোচ হান্সি ফ্লিকের জয়ের হার ৭৭ শতাংশ ছাপিয়ে ৭৯.৩ শতাংশে (৮৭ ম্যাচে ৬৯ জয়) অবস্থান করছে। তবে ১০০ ম্যাচের মাইলফলক এখনও ছোঁয়া হয়নি তার।

এদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ২৮তম মিনিটে ফেদেরিকো ভালভের্দে রিয়ালকে এগিয়ে দেওয়ার পর, ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলার। এরপর ৭৫তম মিনিটে কাইলিয়ান এমবাপ্পে দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়াল মাদ্রিদের টানা অষ্টম জয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স