|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ পিএম
৩২৮ পঠিত
গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী বছরের গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছ...
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী বছরের গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও প্রকট হয়েছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হলে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়ন ও উৎপাদন কার্যক্রমও অব্যাহত রাখা সম্ভব হবে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।  তিনি বলেন, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সাধারণ মানুষও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ব্যক্তি পর্যায়ে সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ উদ্যোগ বাস্তবায়নে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি। মন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণ করা গেলে দেশের বিদ্যুৎ খাতের ওপর চাপ কমবে। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণও জরুরি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীর স্থানীয় সংসদ সদস্যরা, জেলা প্রশাসকসহ (ডিসি) রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। সভায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা এবং সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স