চট্টগ্রাম রেঞ্জে একদিনে কিশোর গ্যাংয়ের ৪৪৯ সদস্য আটক
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রাম রেঞ্জজুড়ে অপরাধ দমনে বিশেষ অভিযানে এক দিনে ৪৪৯ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৩০৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।
একই সময়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২৩ জনকে। তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) পরিচালিত অভিযানের ২৪ ঘণ্টার ফলাফল সোমবার (২ নভেম্বর) গণমাধ্যমকে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
পুলিশ জানায়, ২৪ ঘণ্টায় রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন অপরাধে মোট ৮৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, আগের মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন। এছাড়া কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৫ জন, পরোয়ানাভুক্ত ১১৮ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছে কুমিল্লায়। জেলাটিতে ২১৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৭২, চাঁদপুরে ৪৯, লক্ষ্মীপুরে ২৫, নোয়াখালীতে ১৮, ফেনীতে ১৭, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জন করে, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ছয় এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৬৭ জনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক বহনের অভিযোগে দুজন এবং মাদকসেবনের অভিযোগে ৬৫ জন রয়েছেন। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের সংখ্যা ১২৩।
অভিযানে ১২ হাজার ৫৭৭টি ইয়াবা, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাঁজা, ১৫০ লিটার চোলাই মদ এবং ৬১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ৪৬টি মাদক মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড এবং ২৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, কুমিল্লায় দুজন, চাঁদপুরে দুজন, কক্সবাজারে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং লক্ষ্মীপুরে দুজন রয়েছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয় -
২
‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’
জাতীয় -
৩
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
৪
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয় -
৫
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
জাতীয় -
৬
প্রথমবারের মত নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য
জাতীয় -
৭
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সারাবাংলা -
৮
বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৯
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি
জাতীয় -
১০
নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে
জাতীয় -
১১
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
জাতীয় -
১২
শ্রমিকদের হামলায় নিহত তরুণের মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা
জাতীয় -
১৩
ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতাকে কতটা চেনেন
জাতীয় -
১৪
বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা
জাতীয় -
১৫
এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন