|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০১:৫৬ এএম
২৫৭ পঠিত
‘ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গাজীপুরে ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এক বলেন। পোস্টে তিনি বলেন, ‘গতকাল ২ অক্টোবর আনুমানিক ২টা ৩০ িমনিটের দিকে গ...

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গাজীপুরে ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এক বলেন।

পোস্টে তিনি বলেন, ‘গতকাল ২ অক্টোবর আনুমানিক ২টা ৩০ িমনিটের দিকে গাজীপুর জেলার সদর উপজেলার পূর্ব মির্জাপুরে কারখানার সামনের সড়কে নোমান টেরি টাওয়েল লিমিটেড ও তালহা ফেব্রিকস লিমিটেডের শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনে নামে। এ সময় শ্রমিক পরিচয়ধারী অনেকে সহিংস হয়ে ওঠে। কেউ কেউ গার্মেন্টসের গেট ও প্রতিষ্ঠান ভাঙার জন্য উচ্ছৃঙ্খলা প্রদর্শন করে।’

রাশেদ খাঁন বলেন, ‘এ সময় তৌফিক সেটির ভিডিও ধারণ করতে গেলে শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা তাকে মারধর করে। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। তখন গুরুতর আহত অবস্থায় কে বা কারা তাকে সেখান থেকে নিয়ে এসে ঢাকার উত্তরাস্থ শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক ০৮.০০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।’

তিনি বলেন, শ্রমিক আন্দোলন যে আর শ্রমিকদের মধ্যে নেই, তৌফিকের মৃত্যুর ঘটনা সেটির প্রমাণ করে। দেশকে অশান্ত করতে আওয়ামী দুর্বৃত্তরা চক্রান্ত শুরু করেছে। শ্রমিক বেশে হত্যার ঘটনা ঘটিয়ে শ্রমিক বিক্ষোভ সৃষ্টি ও দেশে অরাজকতার মাধ্যমে আরেকটি ১/১১ ঘটানোই তাদের উদ্দেশ্য। জামায়াত-এনসিপিকে বলবো, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন। তাদের পাতা ফাঁদে পা দিলে নিজেরাও যে রক্ষা পাবেন, তা কিন্তু না।

সূত্র: কালবেলা