চুল পড়ার সঙ্গে শ্রবণশক্তি হ্রাসের সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
গণমাধ্যম ডেক্স
আমাদের কানের গভীরে থাকা হেয়ার সেল নামে পরিচিত বিশেষ কোষগুলো শব্দের কম্পনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। সম্প্রতি শ্রবণশক্তির জন্য অপরিহার্য টিএমসি১ ও টিএমসি২ প্রোটিনের নতুন তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অন ডেফনেস অ্যান্ড আদার কমিউনিকেশন ডিসঅর্ডারসের পোস্টডক্টরাল ফেলো হুবার্ট লি জানিয়েছেন, শব্দের কম্পন যখন চুলসদৃশ কাঠামোকে বাঁকিয়ে দেয়, তখন এটি কোষের মধ্যে আয়ন চলাচলের পথ খুলে দেয়। এটি মস্তিষ্কে শব্দ বহনকারী সংকেত তৈরি করে। কিন্তু এই চ্যানেল প্রোটিনে কোনো সমস্যা হলে হেয়ার সেল মারা যায়। এই সেল নতুন করে তৈরি হয় না, তাই শ্রবণশক্তি হ্রাস স্থায়ী হয়। নতুন এ গবেষণা ফলাফল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ৮০তম বায়োফিজিক্যাল সোসাইটি বার্ষিক সভায় উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, শ্রবণশক্তির জন্য অপরিহার্য টিএমসি১ ও টিএমসি২ প্রোটিন কোষঝিল্লিতে ফ্যাটি অণুগুলোকে বিশৃঙ্খল বা পুনর্বিন্যাস করে। জিনগত পরিবর্তন, শব্দজনিত ক্ষতি বা কিছু ওষুধের কারণে যখন এই প্রোটিনের কাজে বিশৃঙ্খলা দেখা গেলে কানের সূক্ষ্ম সংবেদনশীল কোষ ধ্বংস হয়ে স্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস পেতে পারে।
গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী অ্যাঞ্জেলা ব্যালেস্টেরোস বলেন, আমরা দেখেছি টিএমসি১ ও টিএমসি২ কেবল শ্রবণশক্তির জন্য গুরুত্বপূর্ণ আয়ন চ্যানেলই নয়, তারা কোষের ঝিল্লিও নিয়ন্ত্রণ করে। আমরা মনে করি চ্যানেল ফাংশন নয়, ঝিল্লি নিয়ন্ত্রণ কাজের ত্রুটি হেয়ার সেল মৃত্যুর দিকে নিয়ে যায়। স্বাভাবিকভাবে ফসফোলিপিড কোষের নির্দিষ্ট পাশে থাকে। যখন ফসফাটিডিলসেরিন নামের একটি বিশেষ ফসফোলিপিড কোষের বাইরের পৃষ্ঠে চলে আসে, তখন কোষটি মারা যাওয়ার সংকেত দেয়।
অ্যামিনোগ্লাইকোসাইড নামের সাধারণ অ্যান্টিবায়োটিকগুলো শ্রবণশক্তির ক্ষতি করার জন্য পরিচিত। অ্যান্টিবায়োটিকগুলো কোষের ঝিল্লি ধ্বংসকারী স্ক্র্যামব্লেস কার্যকলাপকে সক্রিয় করে। এনআইএইচ-জেএইচইউ প্রোগ্রামের বিজ্ঞানী ইয়েন ক্রিস্টিনা পার্ক বলেন, ওষুধ কীভাবে স্ক্র্যামব্লেসকে সক্রিয় করে তা বুঝতে পারলে আমরা ক্ষতিকর প্রভাবমুক্ত নতুন ওষুধ তৈরি করতে পারব। তখন আমরা এমন অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারব যা স্থায়ী শ্রবণশক্তি হ্রাসের কারণ হবে না।
সূত্র: ইউরেকা অ্যালার্ট
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ঢাকায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
জাতীয় -
২
গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি
জাতীয় -
৩
মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক
জাতীয় -
৪
সিনেট নিয়ন্ত্রণে নিতে ডেমোক্র্যাটদের কতটি আসন পেতে হবে?
জাতীয় -
৫
রাজবাড়ীতে প্রবাসী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, খালাস ৩
জাতীয় -
৬
সেন্টমার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র
জাতীয় -
৭
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী
জাতীয় -
৮
সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা
জাতীয় -
৯
স্মৃতির ঘাটে আবার ভিড়ছে জলধারা
জাতীয় -
১০
বায়ুদূষণে রুক্ষ হচ্ছে চুল? যত্ন নিন ৫ ঘরোয়া মাস্কে
লাইফস্টাইল -
১১
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন
সারাবাংলা -
১২
গল্প-উপন্যাস পড়া কি ইসলামে নিষিদ্ধ
জাতীয় -
১৩
বেকারত্বের মুক্তির নাম: স্টার্টআপ
জাতীয় -
১৪
নেপাল প্রিমিয়ার লিগে কী চলছে, বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স কেমন
জাতীয় -
১৫
শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির সিরাতচর্চার বিকল্প নেই
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন