|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ছাত্রলীগ-যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০২:৫২ পিএম
৩৬৮ পঠিত
ছাত্রলীগ-যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশভ্যানের সামনে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলে অংশগ্রহণকারী ৭ জন গ্রেপ্তার হলো। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিরা...

সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশভ্যানের সামনে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলে অংশগ্রহণকারী ৭ জন গ্রেপ্তার হলো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে মো. হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. আশরাফুল ইসলাম সোহাগ (২৮) ও রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিনজনই বুধবার ভোরে মহাসড়কের ওই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তিনি বলেন, আটক দুই যুবলীগ নেতাকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ও ছাত্রলীগ নেতা সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় পুলিশের ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করে যুবলীগ। ওইদিন অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে পুলিশ ভ্যানের সামনে নিষিদ্ধ সংগঠন বিক্ষোভ মিছিল করায় একজন এএসআই ও ৩ কনস্টেবলকে প্রত্যাহার করে নেওয়া হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স