|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ব্রাজিল দলে রাফিনিয়া, আনচেলত্তিকে ফ্লিকের বার্তা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:৪৫ পিএম
৪৪৯ পঠিত
ব্রাজিল দলে রাফিনিয়া, আনচেলত্তিকে ফ্লিকের বার্তা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ব্রাজিল জাতীয় দলে রাফিনিয়ার বারবার ডাক পড়া নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ফ্লিক। সর্বশেষ আন্তর্জাতিক বিরতি থেকে চোট নিয়ে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যা বার্সার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ফ্লিক বলেন, এ বিষয়ে আমি ডেকোর (বার্সেলোনার ক্রীড়া পরিচালক) সঙ্গেও কথা বলেছি। রাফিনিয়া আমাদের দল...

ব্রাজিল জাতীয় দলে রাফিনিয়ার বারবার ডাক পড়া নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ফ্লিক। সর্বশেষ আন্তর্জাতিক বিরতি থেকে চোট নিয়ে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যা বার্সার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

ফ্লিক বলেন, এ বিষয়ে আমি ডেকোর (বার্সেলোনার ক্রীড়া পরিচালক) সঙ্গেও কথা বলেছি। রাফিনিয়া আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। গত আন্তর্জাতিক বিরতির পর সে চোট পেয়ে ফিরেছিল, যা দলের জন্য কোনোভাবেই ভালো ছিল না। কিন্তু এখানে আমাদের করার কিছু নেই।

তিনি আরও যোগ করেন, রাফিনিয়া আমাদের অধিনায়ক এবং এই ক্লাবটি তার হৃদয়ে। তবে সে ব্রাজিলিয়ান, আর জাতীয় দলের ডাক এলে সে সাড়া দেবেই। সবাই নিজ দেশকে সাহায্য করতে চায়।

তবে রাফিনিয়ার খেলার সময়সীমা (মিনিট) কিছুটা নিয়ন্ত্রণ করার ওপর জোর দিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির উদ্দেশ্যে পরোক্ষ একটি বার্তা রেখে যান ফ্লিক।

তিনি বলেন, আমার জন্য আনন্দের হতো যদি তার খেলার সময়টা একটু নিয়ন্ত্রণ করা যেত। সিঙ্গাপুরে যাওয়া-আসা করার যে ধকল, তা নিশ্চিতভাবেই খেলোয়াড়ের জন্য আদর্শ নয়। কিন্তু এই সিদ্ধান্ত আমার হাতে নেই।

সূত্র: নতুন আরএসএস সোর্স