জন্মদিনে দীপিকার সঙ্গে রোমান্সে মাতলেন শাহরুখ
গণমাধ্যম ডেক্স
বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। আর এই জন্মদিনেই বলিসুন্দরী দীপিকার সঙ্গে রোমান্সে মাতলেন শাখরুখ খান। ‘পাঠান’ তারকার জন্মদিনে ভক্তদের জন্য এলো বড়সড় চমক। তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এর রোমান্টিক গান ‘তু মিল জায়ে’ প্রকাশ পেয়েছে মধ্যরাতে। গানটিতে প্রেম-রোমান্স ছাড়াও রয়েছে তুমুল অ্যাকশন আর সাসপেন্স। এরই মধ্যে আলোড়ন তুলেছে গানটি।
গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার ভক্তরা টিজার বা ট্রেলারের আশা করলেও নির্মাতারা উপহার দিলেন একটি দুর্দান্ত মিউজিক ভিডিও, যা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কালজয়ী রোমান্টিক রসায়নকে নতুন করে পর্দায় নিয়ে এসেছে।
প্রকাশ হওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচি, সঙ্গে যোগ হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা এড শিরানের অনন্য র্যাপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার ঝলক হিসেবে শুরুতেই শোনা যায় শাহরুখের সেই আইকনিক সংলাপ— ‘মেঁ কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা, অউর ও আশিক হি ক্যা জো দিল চির না দে।’
গানের শুরুতে মনোরম লোকেশনে শাহরুখ-দীপিকার প্রেম জমে ওঠে। শাহরুখকে দেখা গেছে চেনা সব চার্ম ও স্টাইলিশ ছোট কালো চুলে, অন্যদিকে দীপিকা বরাবরের মতোই রূপের দ্যুতি ছড়িয়েছেন। তবে শুধু প্রেম নয়, এই গানে লুকিয়ে আছে এক চরম উত্তেজনার গল্প। আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে জড়িয়ে থাকা শাহরুখের চরিত্রের অন্ধকার দিকটির ইঙ্গিত মিলেছে এখানে।
হঠাৎ করেই রোমান্টিক আবহ বদলে গিয়ে পর্দায় ফুটে ওঠে রক্তক্ষয়ী অ্যাকশন ও সহিংসতার দৃশ্য। সেখানে শাহরুখের সল্ট-অ্যান্ড-পেপার লুক, গায়ে রক্তের দাগ এবং আগুনের পটভূমিতে নির্মম ফাইট সিকোয়েন্স নজর কেড়ে নেয়।
শচীন-জিগরের সুরে সাজানো এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। এতে শাহরুখ-দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং জয়দীপ আহলাওয়াত।
৩৪ বছর আগে এক তরুণ স্ক্রিনে এসেছিলেন ‘কোই না কোই চাহিয়ে, পেয়ার কারনে ওয়ালা…’ গানটি দিয়ে। বয়সের চঞ্চলতা, এলোমেলো চুল, চোখে বড় স্বপ্ন নিয়ে পর্দায় আসার তিন দশক পার করা সেই তরুণ আজ বলিউড বাদশা। শুধু ভারতের নয়, পুরো বিশ্বের কোটি হৃদয়ের রাজপুত্র শাহরুখ খান। ৬১তম জন্মদিনে দাঁড়িয়ে তার রোমান্টিকতা ও জীবনের পাঠ এখনো সিনেমার অঙ্গনে তরুণদের জন্য আদর্শ।
সূত্র: এনডিটিভি মুভি
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইউরোপের সুপারমার্কেটে সাইবার হামলা, প্রভাব পড়েছে ফিনল্যান্ডেও
জাতীয় -
২
পাকিস্তানে সামরিক বাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ১৭
জাতীয় -
৩
এই সপ্তাহে মিলবে টানা ৩ দিনের ছুটি, পাবেন না যারা
জাতীয় -
৪
‘মবের শিকার’ সেই অধ্যক্ষ ২৬ মাস পর ফিরলেন দায়িত্বে
জাতীয় -
৫
মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় ও ভাঙচুরের মামলায় শিশুটির বাবাকে আত্মসমর্পণের নির্দেশ
জাতীয় -
৬
শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রদল
সারাবাংলা -
৭
বিরোধ মেটাতে আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে চীন-ফিলিপাইন
জাতীয় -
৮
টাকার লোভ সামলাতে না পেরে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন ‘সমন্বয়ক’ রিয়াদ
জাতীয় -
৯
ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলার অর্থসহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতীয় -
১০
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
আন্তর্জাতিক -
১১
মসজিদের মাইকে গ্রামবাসীকে ডেকে দোকানপাট ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
জাতীয় -
১২
‘শুক্রবার মেয়ের জন্মদিন পালন করছি, এখন সব শেষ’
জাতীয় -
১৩
রাস্তায় পাওয়া মুড়ির প্যাকেট ঘরে নিতেই বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা
সারাবাংলা -
১৪
নাইজেরিয়ায় পুলিশবহরে সশস্ত্র হামলা, নিহত ৮
জাতীয় -
১৫
বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে মোকাবিলা: নজরুল ইসলাম আজাদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন