|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জিপিএ নয়, মেধা ও দক্ষতায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেবে সোনারগাঁও ইউনিভার্সিটি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:১৪ পিএম
২২১ পঠিত
জিপিএ নয়, মেধা ও দক্ষতায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেবে সোনারগাঁও ইউনিভার্সিটি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শিক্ষার্থীদের প্রচলিত জিপিএর পরিবর্তে বিভিন্ন দক্ষতার ভিত্তিতে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। যার ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে ‘SU Future Leader-2027’ শীর্ষক দক্ষতাভিত্তিক স্কলারশিপ কার্যক্রম এবং ‘Spring Admission Fa...

শিক্ষার্থীদের প্রচলিত জিপিএর পরিবর্তে বিভিন্ন দক্ষতার ভিত্তিতে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। যার ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে ‘SU Future Leader-2027’ শীর্ষক দক্ষতাভিত্তিক স্কলারশিপ কার্যক্রম এবং ‘Spring Admission Fair 2027’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

ইউনিভার্সিটি সূত্রে জানা যায়, ‘SU Future Leader-2027’ কার্যক্রমের আওতায় স্প্রিং ২০২৭ সেমিস্টারে ২২টি প্রোগ্রামের মোট ৬৪ জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হবে। এর মধ্যে ২১টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, ২১টি টিউশন ফি ওয়েভার এবং ২২টি সেমিস্টার ফি ওয়েভার রয়েছে। ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় পুরো প্রোগ্রামের টিউশন ও সেমিস্টার ফি মওকুফের পাশাপাশি ভর্তি ফি এবং প্রথম সেমিস্টারে পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে। 

টিউশন ফি ওয়েভারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামের টিউশন ফি এবং সেমিস্টার ফি ওয়েভারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামের সেমিস্টার ফি মওকুফ করা হবে। প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রোগ্রামের সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা করবেন। এলএলবি প্রোগ্রামে স্কলারশিপ দেওয়া হবে সেমিস্টার ফির ওপর। স্কলারশিপের বিস্তারিত নিয়মাবলি ইউনিভার্সিটির ওয়েবসাইট scholarship.su.edu.bd এবং www.su.edu.bd-এ পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো তথ্যের জন্য ১৬৭০১ নম্বরে যোগাযোগ করতে পারেন।

ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক ও কর্মকর্তারা।

সূত্র: নতুন আরএসএস সোর্স