|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর সফল সমাপ্তি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:০৫ পিএম
২৯৪ পঠিত
‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর সফল সমাপ্তি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সফল সমাপনী অনুষ্ঠান ৭ নভেম্বর, শনিবার, গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্স, গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন...

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সফল সমাপনী অনুষ্ঠান ৭ নভেম্বর, শনিবার, গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্স, গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি জনাব তাবিথ আউয়াল। তাদের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে এবং দেশের ক্রীড়াঙ্গনে যুবসমাজের সম্পৃক্ততা ও ক্রীড়া সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব আরও একবার তুলে ধরে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ইফফাত আমবারিন জয়া ও ভাইস চেয়ারম্যান এম. আমীর আলী মোস্তফা, ট্রেজারার রেশাদ হোসেন খান  এবং প্রেস, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। এ ছাড়াও ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পন্সর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস জেরিন করিম । এছাড়াও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি ও সিলভার স্পনসর প্রতিষ্ঠানের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মিসেস নাবিলা খালিদ এবং সিলভার স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান ।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে গত ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ ক্রীড়া উৎসবে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১,২০০-এর বেশি ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারী অংশ নেন। সপ্তাহব্যাপী এই আয়োজনে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮-বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্ম রেসলিংসহ মোট ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান জনাব মেহেদী হাসান। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মের নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি ‘উল্লাস ২০২৬’ -এর সফল আয়োজনে মূল্যবান সহযোগিতা ও সমর্থন প্রদানের জন্য অংশগ্রহণকারী সব ক্লাব, ক্রীড়াবিদ, সহযোগী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, সম্মানিত অতিথি এবং স্পনসরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ‘উল্লাস ২০২৬’ সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য ক্রীড়া উৎসব হিসেবে উদ্‌যাপিত হয়েছে, যেখানে বিভিন্ন ক্লাবের অংশগ্রহণকারী ও ক্রীড়াপ্রেমীরা উৎসাহ-উদ্দীপনা, আনন্দ এবং সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবটি উপভোগ করেন।

এছাড়াও, উৎসবটি সফলভাবে আয়োজনের পেছনে আয়োজক কমিটি, গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সদস্যবৃন্দ এবং সকল সহযোগী কর্মকর্তা ও কর্মচারীর নিষ্ঠা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। তাদের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা এবং নেপথ্যের গুরুত্বপূর্ণ অবদান ‘উল্লাস ২০২৬’ -এর সফল আয়োজনকে সম্ভব করেছে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষে ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান জনাব মেহেদী হাসান সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে উল্লাস ২০২৬-এর উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরেন। আয়োজনটিকে সফল ও সার্থক করে তুলতে মূল্যবান অবদান ও সহযোগিতার জন্য তিনি অংশগ্রহণকারী সকল ক্লাব, ক্রীড়াবিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে উল্লাস ২০২৬ গত ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী এই বর্ণাঢ্য ক্রীড়া উৎসবে ২৪টি স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে ১,২০০-এরও বেশি ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারী একত্রিত হন।

উৎসবে মোট ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করা হয়। ইভেন্টগুলো হলো ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮-বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্ম রেসলিং।

এ সময় গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের পক্ষ থেকে সভাপতি ডাঃ ওয়াহিদুজ্জামান (তমাল) প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এবং বিশেষ অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন । 

এ ছাড়া অংশগ্রহণকারী সব ক্লাবের সভাপতিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উৎসবের সফল বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ স্পন্সর ও সম্মানিত পার্টনারদেরও বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।

প্রাইম ব্যাংক পিএলসি ও সিলভার স্পনসর প্রতিষ্ঠানের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মিসেস নাবিলা খালিদ উল্লাস ২০২৬, ইন্টার-ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ এবং গুলশান ইয়ুথ ক্লাবের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি খেলাধুলার চেতনা বিকাশ, তরুণদের অংশগ্রহণে উৎসাহ প্রদান এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে এসব উদ্যোগের অবদানের কথা তুলে ধরেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিলভার স্পনসর সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে উল্লাস ২০২৬, ইন্টার-ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ এবং গুলশান ইয়ুথ ক্লাবের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি অর্থবহ সুযোগ সৃষ্টি, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখার ক্ষেত্রে এসব উদ্যোগের প্রশংসনীয় ভূমিকা তুলে ধরেন।

তিনি এসব উদ্যোগের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং দেশের সামাজিক উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখে এমন অর্থবহ উদ্যোগগুলোর পাশে থাকার ব্যাপারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, তিনি অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন এবং এমন একটি তাৎপর্যপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান।

‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পন্সর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস জেরিন করিম তার বক্তব্যে ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের মানুষকে একত্রিত করার জন্য গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, খেলাধুলা, প্রতিভা বিকাশ, যুবসমাজের ইতিবাচক সম্পৃক্ততা এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক উদ্যোগের পাশে থাকতে ওরিয়ন ফার্মা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও ‘উল্লাস’-এর মতো ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানটির সফল সমাপ্তিতে তিনি আয়োজকদের অভিনন্দন জানান এবং গুলশান ইয়ুথ ক্লাবের ভবিষ্যৎ পথচলার সার্বিক সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিথ আউয়াল তার বক্তব্যে গুলশান ইয়ুথ ক্লাবের এ অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া উৎসবের প্রশংসা করেন। তিনি বলেন, ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ, দলগত মনোভাব সৃষ্টি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ সৃষ্টিতে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) বক্তব্য প্রদান করেন । তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি, অংশগ্রহণকারী ক্লাব, ক্রীড়াবিদ, স্পন্সর, পার্টনার এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খেলাধুলার প্রসার, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ক্লাবের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে গুলশান ইয়ুথ ক্লাব ভবিষ্যতেও কাজ করে যাবে। একই সঙ্গে ইতিবাচক সামাজিক বার্তা প্রচার এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। উৎসবের সফল আয়োজনে আয়োজক কমিটি, কার্যনির্বাহী পরিষদের সদস্য, সকল সহযোগী কর্মকর্তা ও কর্মচারীর নিষ্ঠা ও সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার অবদানের জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের (সুমন) খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুলশান ইয়ুথ ক্লাবের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সর্বত্র সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বহুমুখী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন দেশের ক্রীড়ার মান বৃদ্ধির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোকে খেলাধুলা, সুস্থ প্রতিযোগিতা, দলগত চেতনা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

জনাব অজয় কুমার কুন্ডু, প্রেস, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর, সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, অংশগ্রহণকারী ক্লাবসমূহ, ক্রীড়াবিদ, গণমাধ্যমকর্মী, সহযোগী প্রতিষ্ঠান, অতিথি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি তাদের মূল্যবান সহযোগিতা ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উল্লাস ২০২৬ -কে সফল ও স্মরণীয় করে তুলতে আয়োজক ও সংশ্লিষ্ট সবার নিষ্ঠা, আন্তরিকতা এবং সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও উল্লেখ করেন, উল্লাস কেবল একটি ক্রীড়া আয়োজন নয়; এটি ক্রীড়াসুলভ মনোভাব, বন্ধুত্ব, ঐক্য ও সম্প্রীতির এক অনন্য উদযাপন। সপ্তাহব্যাপী এই ক্রীড়া উৎসবে ২৪টি স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে ১৩টি আকর্ষণীয় ক্রীড়া ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছেন ১,২০০-এরও বেশি ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারী। এই আয়োজন সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিভিন্ন ক্লাবের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করার এক অনন্য মঞ্চ তৈরি করেছে।

তিনি বলেন, ‘উল্লাস হলো ক্রীড়ার প্রকৃত চেতনার এক উদযাপন, যেখানে আবেগ ও নৈপুণ্যের মিলন ঘটে, প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে গড়ে ওঠে বন্ধুত্ব এবং ঐক্যের বন্ধনে একত্রিত হয় সবাই।’

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী ক্লাবসমূহের মধ্যে চ্যাম্পিয়ন ক্লাব বিজয়ী ঘোষণা এবং ট্রফি প্রদান। এই বর্ণাঢ্য উৎসবে মোট ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতায় ২৪টি স্বনামধন্য ক্লাবের সাথে অংশগ্রহণ করে গুলশান ইয়ুথ ক্লাব মোট ৮ টি ইভেন্টে সর্বাধিক গোল্ড, ৪ টি তে সিলভার এবং ৪ টি তে ব্রোঞ্জ পেয়ে সম্মিলিত ভাবে চ্যাম্পিয়ন হয় । প্রধান অতিথি মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) ও বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে বিজয়ী গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এই সময় তার সাথে ছিলেন ক্লাবের সহসভাপতি ইফেতখার রহমান, জয়েন্ট সেক্রেটারি ট্রেজারার রেশাদ হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি আমির আলী মোস্তাফা এবং মো. শরিফুল ইসলাম ভরসা, কার্য-নির্বাহী কমিটির সদস্য মিস. ইফফাত আম্বারিন জয়া  এবং আরও অনেকে ।

অতিথিরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বিভিন্ন ক্লাবের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও ক্রীড়া চেতনা সুদৃঢ় করতে গুলশান ইয়ুথ ক্লাবের এ উদ্যোগকে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা মিস শারমিন লাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট Purple Haze এবং সংগীতশিল্পী মিস দীঠি আনোয়ার, যিনি কিংবদন্তি গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা। পরবর্তীতে মনোজ্ঞ সংগীতসন্ধ্যা ও নৈশভোজের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধুত্বের আবহে ‘উল্লাস ২০২৬’ অংশগ্রহণকারী ক্লাব ও ক্রীড়াপ্রেমীদের জন্য একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়। 

সূত্র: নতুন আরএসএস সোর্স