ডেঙ্গু জ্বরে দেশে ছেলের মৃত্যু, একই দিনে সৌদি আরবে মারা গেলেন বাবা
গণমাধ্যম ডেক্স
ডেঙ্গু জ্বরে মৃত্যু হয় সাত মাসের ছোট্ট শিশুর। এ খবর পেয়ে সৌদি আরবে প্রবাসী বাবা অসুস্থ হয়ে মারা যান। শোক কাটিয়ে ওঠার আগেই একই দিনে আরেক স্বজনের মৃত্যু। এক দিনে তিনজনের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা।
শিশুটিকে তার নানার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের দাফন করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা আরিয়ান খান (৩৫) ও মেহেন্দীগঞ্জের দক্ষিণ উলানিয়া গ্রামের সোনিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয়। এই দম্পতির শাহাদাত সানি (১০) ও আদর (সাত মাস) নামের দুই ছেলেসন্তানের জন্ম হয়। আরিয়ান সৌদি আরবে থাকতেন। দুই সন্তান নিয়ে সোনিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
এক সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় সাত মাসের শিশু আদর। গুরুতর অবস্থা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে শিশুটির মৃত্যু হয়। পরে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সৌদি আরবে আরিয়ান খান অসুস্থ হয়ে মারা যান।
এদিকে শনিবার সন্ধ্যায় বার্ধক্যের কারণে বাড়িতে মারা যান সোনিয়া আক্তারের নানি (নাম জানা যায়নি)। ১২ ঘণ্টার ব্যবধানে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়ে গোটা পরিবার।
মৃত আদরের নানা জসিম হাজারী আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা কী করে এই শোক বইব। নাতি ও জামাতা মারা গেল। একই দিনে বৃদ্ধা আমার শাশুড়িও পরপারে চলে গেলেন। এক দিনে পরিবারের তিনজনকে হারানোর শোক বিচলিত করে তুলেছে।’
সোনিয়ার চাচাতো ভাই ও প্রতিবেশী মো. সেলিম জানান, শনিবার রাতে উলানিয়ায় পারিবারিক কবরস্থানে শিশু আদর ও সোনিয়ার নানিকে দাফন করা হয়েছে। আদরের বাবা আরিয়ানের লাশ সৌদি আরবে। আরিয়ানের মা–বাবা সৌদি আরবে বসবাস করেন। সেখানেই তাঁকে দাফন করা হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দিনমজুর মায়ের শিশুকন্যা চুরি করে অন্যত্র বিক্রি, যেভাবে উদ্ধার করল পুলিশ
জাতীয় -
২
ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা
জাতীয় -
৩
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’
জাতীয় -
৪
ট্রাম্পের সমালোচনায় ওবামার পাশে কেন প্রগতিশীলেরা
জাতীয় -
৫
মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর নজরদারি সম্পন্ন
জাতীয় -
৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
সারাবাংলা -
৭
পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
জাতীয় -
৮
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জাতীয় -
৯
মা ইলিশ সংরক্ষণে হেলিকপ্টার নিয়ে অভিযানে বিমানবাহিনী
জাতীয় -
১০
মালদ্বীপগামী প্রবাসী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
জাতীয় -
১১
স্থানীয় নির্বাচনে কাদের মনোনয়ন দেবে বিএনপি, জানালেন রিজভী
জাতীয় -
১২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় -
১৩
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
জাতীয় -
১৪
আড়াই বছর পর ঢাকায় ফিরছে ইউএস ট্রেড শো, মার্কিন বিনিয়োগের আশা অ্যামচ্যামের
জাতীয় -
১৫
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন