ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
গণমাধ্যম ডেক্স
প্রায় চার ঘণ্টা অবরোধের পর নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছেড়েছেন পোশাকশ্রমিকেরা। অবরোধ প্রত্যাহারের পর শুরু হয়েছে যানবাহন চলাচল।
আজ সোমবার বিকেল চারটার দিকে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে দুপুর ১২টা থেকে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁরা সড়কে অগ্নিসংযোগও করেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকে পড়ে বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় হাজার হাজার যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়। যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।
শ্রমিক নেতৃবৃন্দ এলেও তাঁদেরকে গুরুত্ব দেননি আন্দোলনরত শ্রমিকেরা। তাঁদেরকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিলে তাঁরা চলে যেতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হলেও তাঁরা বল প্রয়োগ করেননি।
পরে বিকেল চারটার দিকে পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবির সদস্যরা যানবাহন চলাচলে কাজ শুরু করেন।
পরে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে এসে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
বিক্ষোভকারী শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন।
এ ছাড়া শ্রমিক আমজাদ হোসেন কামালসহ সব শ্রমিক হত্যার বিচারে বিচার বিভাগীয় কমিশন গঠন, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং সর্বস্তরে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানান আন্দোলনরত শ্রমিকেরা।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার
জাতীয় -
২
মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প
জাতীয় -
৩
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
সারাবাংলা -
৪
চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী
জাতীয় -
৫
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
জাতীয় -
৬
সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি
জাতীয় -
৭
সৌদি আরবে প্রবাসীদের করণীয়-বর্জনীয় জানাল মন্ত্রণালয়
জাতীয় -
৮
১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ২ কাতল
জাতীয় -
৯
জেলহত্যা দিবস আজ
জাতীয় -
১০
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
জাতীয় -
১১
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
অর্থনীতি -
১২
একই সড়ক সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন
জাতীয় -
১৩
সিরাজগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী কারাগারে
জাতীয় -
১৪
টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ
জাতীয় -
১৫
মুঠোফোন দেখে উত্তর লিখছিল শিক্ষার্থী, বহিষ্কারের পর স্কুলের পেছনে ককটেল বিস্ফোরণ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন