|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঢাকার ২৬ কলেজকে শোকজ, সভার হাজিরার নির্দেশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০১:০০ পিএম
২৬৬ পঠিত
ঢাকার ২৬ কলেজকে শোকজ, সভার হাজিরার নির্দেশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করা ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বোর্ডের জরুরি সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা বোর্ডসংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছে এ–সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এ জন্য আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক–সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

* শূন্য পাসের ২৬ কলেজের তালিকা দেখুন এখানে

সূত্র: প্রথম আলো