কৃষিই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
কৃষিপণ্য আর আমদানি করতে হবে না, বরং কৃষিই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য; এমন লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টমেটো ও আম বাগান পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিকে স্বাবলম্বী করতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। ভূগর্ভস্থ পানির পরিবর্তে উপরিভাগের পানি ব্যবহার করে সেচব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছেন। তাদের উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানও কৃষির উন্নয়নে কাজ করছেন।
তিনি বলেন, রাজশাহীসহ বৃহত্তর উত্তরবঙ্গ কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হতে পারে। জাপান, চীন ও ইউরোপের বাজারে আম রপ্তানির জন্য নির্দিষ্ট মান ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ জন্য বিশেষ ধরনের যন্ত্রের প্রয়োজন। ওই যন্ত্রের মাধ্যমে আম শোধন করে জীবাণুমুক্ত করা সম্ভব। সরকার সেই যন্ত্রের ব্যবস্থা করেছে। আগামী আম মৌসুমে আম পাকার আগেই এটি চালু করা হবে। ফলে আম রপ্তানির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণের সমস্যা থাকবে না।
কৃষকদের আয় বাড়াতে আমবাগানের ফাঁকা জায়গায় ছায়ার মধ্যে আদা চাষ এবং বর্ষা মৌসুমে টমেটোসহ বিভিন্ন ফসল উৎপাদনে উৎসাহ দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, সারা বছর কৃষিপণ্য উৎপাদন করা গেলে কৃষক লাভবান হবেন। এ জন্য যারা এসব পদ্ধতিতে চাষাবাদ করবেন, তাদের উৎসাহিত করা হবে।
সারের সংকটের আশঙ্কা নাকচ করে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। গত বছর এ সময়ে সরকারি গুদামে ১০ লাখ টন সার মজুত ছিল। এবার রয়েছে সাড়ে ১৩ লাখ টন। চাঁপাইনবাবগঞ্জে গত বছরের তুলনায় এবার ৫০ গুণ বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষকদের সুবিধার জন্য নতুন সার ডিলারও নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, কৃষক যেন সহজে সার পান, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। কোনো সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে নিয়মতান্ত্রিকভাবে জানাতে হবে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার
জাতীয় -
২
মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৩
জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়
জাতীয় -
৪
পানি-তেলে তৈরি রঙিন আলোয় ঘর সাজান নতুন কায়দায়!
লাইফস্টাইল -
৫
বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ
অর্থনীতি -
৬
নন্দন পার্কের ৮৮তম বোর্ড সভা অনুষ্ঠিত
জাতীয় -
৭
আলমাছের ১০ বছরের সাজা খাটছেন আলমাস, তদন্তে বেরিয়ে এলো ৩ কারণ
জাতীয় -
৮
শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জাতীয় -
৯
চাক্তাই-কালুরঘাট মেরিন ড্রাইভে ভয়াবহ বায়ুদূষণ, বিপর্যস্ত জনজীবন
জাতীয় -
১০
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর
জাতীয় -
১১
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১২
পদক্ষেপ স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
জাতীয় -
১৩
সেনাবাহিনী-বিজিবি-পুলিশের যৌথ অভিযান: এক সেনাসদস্য গুলিবিদ্ধ, ৫৭ জন উদ্ধার
সারাবাংলা -
১৪
সিএম এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সিতে চাঁদাবাজি ও কর্মীদেরকুপিয়ে জখম, আটক ৪
জাতীয় -
১৫
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন