ঢাকায় কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কীভাবে যাবেন
গণমাধ্যম ডেক্স
রাজধানীতে আজ শনিবার একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
এসব এলাকায় যাঁদের যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাঁদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা তিনটা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত কনসার্ট চলার কথা রয়েছে। এ আয়োজন ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার কথা রয়েছে। ফলে নয়াপল্টন, কাকরাইল, ফার্মগেট, আসাদগেট ও মানিক মিয়া অ্যাভিনিউমুখী সড়কে বিকেলে যানবাহনের চাপ বাড়তে পারে।
শ্রীলঙ্কা ম্যাচে তপুকে পাওয়া যাবে?
অন্যদিকে, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল থেকে গ্রাম পুলিশের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের সমাবেশ ঘিরে বাণিজ্য মেলার মাঠ, তেজগাঁও ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ তৈরি হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যান চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার (তেজগাঁও) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেনে কনসার্টের মঞ্চ তৈরি করা হয়েছে। এ কারণে ওই লেন বন্ধ রাখা হয়েছে। বিপরীত লেনের মাঝখানে পার্টিশন দিয়ে দুই দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ কম থাকবে বলে তাঁরা আশা করছেন জানিয়ে তিনি বলেন, বিকেলে জনসমাগম বাড়লে পরিস্থিতি বিবেচনায় ট্রাফিক ডাইভারশন দেওয়া হতে পারে। মানিক মিয়া অ্যাভিনিউ পুরোপুরি বন্ধ করতে হলে শ্যামলীর দিক থেকে আসা যানবাহনগুলোকে লেক রোড, খেজুরবাগান ও কলাবাগানের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে পুলিশের চেষ্টা থাকবে, গাড়ি ঘুরিয়ে না দিয়ে চ্যানেলিংয়ের মাধ্যমে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়েই যান চলাচল স্বাভাবিক রাখা।
রফিকুল ইসলাম আরও বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম ডিভিশনসহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলাকালে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি
জাতীয় -
২
প্রাচীন বাংলার সুলতানদের রাজধানী ছিল ‘সোনারগাঁ’
জাতীয় -
৩
বিয়ের খবর জানিয়ে পারসা বললেন, ‘বরের পরিচয় জানতে চেয়ে বিব্রত করবেন না’
জাতীয় -
৪
মুক্তিযুদ্ধকে বিক্রি করে মুক্তিযোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করেছে ফ্যাসিস্ট সরকার: টুকু
জাতীয় -
৫
৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আরাগচি
জাতীয় -
৬
প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ইডিসির মূল মঞ্চে গুরু রান্ধাওয়া
বিনোদন -
৭
সংবিধান: রাষ্ট্র পরিচালনার দর্শন, জনগনের অধিকার রক্ষার দলিল
জাতীয় -
৮
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
বিনোদন -
৯
ব্যাংক ধসের জেরে ক্ষমতাচ্যুত, এবার গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক -
১০
হাওর পেরিয়ে শিশুদের কাছে
জাতীয় -
১১
নূর আলম ও আদম: দুই পথের দুই মানুষ
জাতীয় -
১২
রুলার ও কম্পাস দিয়ে কোণ ত্রিখণ্ডন
জাতীয় -
১৩
অন্ধকারে ভূতের ভয় পেলে শরীরে কী ঘটে জানেন?
লাইফস্টাইল -
১৪
বিএনপির সমাবেশে যুবদলের কর্মীকে মারধর
সারাবাংলা -
১৫
মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস হৃদয়ের
খেলাধুলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন