তাইওয়ানের আশপাশে চীনের ৫০টির বেশি জাহাজ, ‘হুমকি’ বলছে তাইপে
গণমাধ্যম ডেক্স
জাপানের দক্ষিণাঞ্চল থেকে তাইওয়ান হয়ে ফিলিপাইনের উপকূল পর্যন্ত বিস্তীর্ণ সমুদ্র এলাকায় চীনের ৫০টির বেশি নৌবাহিনী ও অন্যান্য সরকারি জাহাজ চলাচল করছে। এ ঘটনাকে ‘স্পষ্ট হুমকি’ হিসেবে দেখছে তাইওয়ান।
তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মানচিত্র প্রকাশ করেন। এতে চীনের ৫৩টি জাহাজের অবস্থান দেখানো হয়েছে। এর মধ্যে ৩৪টি নৌবাহিনীর যুদ্ধজাহাজ। এসব জাহাজের মধ্যে রয়েছে চীনের বিমানবাহী রণতরি লিয়াওনিং।
মানচিত্র অনুযায়ী, লিয়াওনিং ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ফিলিপাইনের পূর্বদিকে অবস্থান করছে। এ ছাড়া তাইওয়ানের পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলের কাছাকাছি কয়েকটি জাহাজের বহর রয়েছে। জাপানের দক্ষিণ উপকূলের কাছেও তিনটি বহর অবস্থান করছে।
জোসেফ উ বলেন, চীনা জাহাজগুলোর কর্মকাণ্ডের ওপর নজর রাখা হচ্ছে। তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের জন্য একই সময়ে তৈরি হওয়া হুমকি স্পষ্ট।
বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বৃহস্পতিবার বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কোনো সামরিক শক্তি প্রদর্শন তারা দেখতে চান না। তাইপেতে পার্লামেন্টে সাংবাদিকদের তিনি জানান, অংশীদার দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের পাশাপাশি চীনা যুদ্ধজাহাজের চলাচল পর্যবেক্ষণ করছে তার মন্ত্রণালয়।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তবে তাইওয়ানের সরকার বলছে, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল সেখানকার মানুষের। তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার বেইজিংয়ের নেই বলেও মনে করে তাইপে।
সাম্প্রতিক মাসগুলোতে চীনের সঙ্গে জাপান ও ফিলিপাইনের সম্পর্কের অবনতি হয়েছে। তাইওয়ানের প্রতি জাপানের সমর্থনে অসন্তুষ্ট বেইজিং। অন্যদিকে, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সঙ্গে চীনের বিরোধও ক্রমেই তীব্র হচ্ছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। তবে চলতি মাসে মন্ত্রণালয়টি জানিয়েছিল, বিমানবাহী রণতরি লিয়াওনিংয়ের মহড়া নিয়মিত প্রশিক্ষণের অংশ এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না।
সূত্র: রয়টার্স
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দুর্বৃত্তের গুলিতে শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতা নিহত
জাতীয় -
২
বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা
জাতীয় -
৩
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় -
৪
ডাকেটের তাণ্ডবে ৭১৭ রানের রেকর্ড ম্যাচে ইংল্যান্ডের জয়
জাতীয় -
৫
ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে
জাতীয় -
৬
হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন
জাতীয় -
৭
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
জাতীয় -
৮
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয় -
৯
নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু
জাতীয় -
১০
নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন
জাতীয় -
১১
এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, গুলি করেছে কে
জাতীয় -
১২
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই
জাতীয় -
১৩
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারানো প্রার্থীরা কে কত ভোট পেলেন?
জাতীয় -
১৪
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
সারাবাংলা -
১৫
গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন