|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তেমন কিছু নয়, সামান্য এই ৫ কারণে তুলকালাম বাঁধান স্বামী-স্ত্রীরা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম
৪১৩ পঠিত
তেমন কিছু নয়, সামান্য এই ৫ কারণে তুলকালাম বাঁধান স্বামী-স্ত্রীরা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
একসঙ্গে থাকতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক কথাকাটাকাটি হওয়া স্বাভাবিক। অনেক সময় বড় কোনো কারণ নয়, বরং দৈনন্দিন জীবনের সামান্য বিষয় থেকেই শুরু হয় মনোমালিন্য। তবে এসব ঝগড়া সাধারণত বেশিক্ষণ স্থায়ী হয় না। চলুন জেনে নেওয়া যাক, এমন ৫টি সাধারণ বিষয়। ১. খাবার মেন্যু ঠিক করা রাতে কী খাবেন, তা ঠিক করতে গ...
একসঙ্গে থাকতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক কথাকাটাকাটি হওয়া স্বাভাবিক। অনেক সময় বড় কোনো কারণ নয়, বরং দৈনন্দিন জীবনের সামান্য বিষয় থেকেই শুরু হয় মনোমালিন্য। তবে এসব ঝগড়া সাধারণত বেশিক্ষণ স্থায়ী হয় না। চলুন জেনে নেওয়া যাক, এমন ৫টি সাধারণ বিষয়। ১. খাবার মেন্যু ঠিক করা রাতে কী খাবেন, তা ঠিক করতে গিয়ে অনেক দম্পতিই বিপাকে পড়েন। একজন হয়তো বিরিয়ানি খেতে চান, অন্যজনের পছন্দ পিজ্জা বা অন্যকোনো খাবার। অনলাইনে দীর্ঘ সময় মেনু দেখার পরও দুজনের পছন্দ মেলে না। শেষ পর্যন্ত আগের দিনের খাওয়া খাবারই অর্ডার করা হয়! ২. কম্বল নিয়ে টানাটানি শীতের রাতে একই কম্বলের নিচে ঘুমাতে গিয়ে একজন হয়তো নিজের দিকে বেশি টেনে নেন কম্বল। অন্যজনের ঘুম ভাঙে ঠান্ডায়। এ নিয়ে রাতেই শুরু হতে পারে কথা-কাটাকাটি। তবে সকালে উঠে অনেকেই হয়তো সেই ঝগড়ার কথা আর মনে রাখেন না। ৩. সঙ্গীর প্লেট থেকে খাবার নেওয়া দুজনের পছন্দের খাবার আলাদা হতে পারে। কিন্তু নিজের প্লেটের খাবার রেখে সঙ্গীর প্লেট থেকে হঠাৎ এক টুকরা খাবার তুলে নেওয়া অনেকেরই অপছন্দ। সামান্য এই বিষয় নিয়েও শুরু হতে পারে মনোমালিন্য। ৪. তৈরি হতে দেরি করা কোথাও যাওয়ার জন্য একজন হয়তো দ্রুত তৈরি হয়ে অপেক্ষা করছেন। অন্যজন পাঁচ মিনিটের কথা বলে আরও ২০-২৫ মিনিট সময় নিচ্ছেন। অপেক্ষা করতে করতে ধৈর্য হারানো অস্বাভাবিক নয়। আর তা থেকেই শুরু হতে পারে ঝগড়া। ৫. নাটক/সিনেমা নিয়ে দ্বন্দ্ব ছুটির দিনে একসঙ্গে সিনেমা বা নাটক দেখার পরিকল্পনা করেছেন। কিন্তু একজন নাটক বা সিরিয়াল দেখতে চান, অন্যজন হয়তো সিনেমা। কোনটি দেখা হবে, তা ঠিক করতেই অনেকটা সময় চলে যায়। শেষ পর্যন্ত সিনেমা বাছাই নিয়েই কথা-কাটাকাটি হতে পারে। এসব বিষয় নিয়ে ঝগড়া হলেও বেশির ভাগ ক্ষেত্রে তা দীর্ঘস্থায়ী হয় না। বরং দৈনন্দিন জীবনের এমন ছোটখাটো মান-অভিমানই অনেক সময় দাম্পত্য জীবনের চেনা অংশ হয়ে ওঠে।

সূত্র: কালবেলা