|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ত্রিপল মার্ডারের সেই মোতাহার জুলাই হত্যা মামলায় ফের রিমান্ডে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ পিএম
৩৫৪ পঠিত
ত্রিপল মার্ডারের সেই মোতাহার জুলাই হত্যা মামলায় ফের রিমান্ডে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর মৌচাক-মালিবাগে আলোচিত ‘ট্রিপল মার্ডার’ হত্যা মামলার আসামি মো. মোতাহারকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড আবেদনে মোতাহারকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন হিসেবে উল্লেখ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার ম...

২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর মৌচাক-মালিবাগে আলোচিত ‘ট্রিপল মার্ডার’ হত্যা মামলার আসামি মো. মোতাহারকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড আবেদনে মোতাহারকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম জুলাই আন্দোলনে মো. জসিম হত্যা মামলায় এ রিমান্ডের আদেশ দেন।

এদিন একই মামলায় চার দিনের পুলিশ রিমান্ড শেষে মোতাহার হোসেনকে আদালতে হাজির করে পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।এসময় আসামিপক্ষের আইনজীবী আরশাদুজ্জামানসহ কয়েকজন তার জামিন চান। তবে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতের আদেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের আগে ও পরে আসামির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের হাজতখানায় বিধি অনুযায়ী রাখা হয়। ডিবি কার্যালয়ের টিএফআই সেলের সহায়তায় হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে মামলার ঘটনা সম্পর্কে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মোতাহার হোসেন মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তার দাবি, মোতাহার হোসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন। ৫ আগস্টের ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য তিনি অর্থের যোগানদাতা হিসেবে কাজ করেছেন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার, তাদের নাম-ঠিকানা সংগ্রহ, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মোতাহারের কাছ থেকে আরও তথ্য পাওয়ার জন্য তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসব কারণে তার সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদদীন সড়কের ঢাকা ব্যাংকের সামনে মো. জসিম গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে মারা যান।

এ ঘটনায় জসিমের স্ত্রী মোছা. ফরিদা ২০২৪ সালের ১১ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। এ মামলারএজাহারে মোতাহার হোসেনকে ১৯৬ নম্বর আসামি করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স